সর্বশেষ
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

ভবিষ্যতে দেশে আওয়ামী লীগ বলে কোন দল থাকবে না বললেন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘ভবিষ্যতে দেশে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না।’ শুক্রবার (৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী তারুণ্য সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া রাজনৈতিক দল অটোমেটিকভাবে বিলুপ্ত হয়ে যায়। আওয়ামী লীগ ভুল রাজনীতি, মানবতার বিরুদ্ধে অপরাধ, লুটপাট, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছে। তাই এ দল বিলুপ্তির পথে।”

ড. রিপন আরও বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলেও চলবে। তাদের ভুল রাজনীতির কারণেই জনগণ আর তাদের গ্রহণ করবে না। আওয়ামী লীগের রাজনীতি এ দেশে আর ফিরবে না।”

তিনি দাবি করেন, প্রশাসনে যেসব কর্মকর্তা আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছেন, বিগত তিনটি নির্বাচনে বিতর্কিত ভূমিকা রেখেছেন, তাদের চাকরি থেকে বহিষ্কার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে।

আওয়ামী দোসরদের প্রশাসন ও সচিবালয় থেকে অপসারণে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু, রহিমা শিকদারসহ তৃণমূল নাগরিক আন্দোলনের নেতারা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত