সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তি হয়নি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: মাহদী আমিন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ভারতের সঙ্গে বিএনপির কোনো ধরনের চুক্তি হয়নি বলে দাবি করে এ সংক্রান্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার হিসেবে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. মাহদী আমিন বলেন, একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা গণমাধ্যমের বরাতে বিএনপির বিরুদ্ধে ভারতের সঙ্গে চুক্তির অভিযোগ তুলেছেন। তবে তিনি সেই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি এবং ভবিষ্যতেও পারবেন না। কারণ যেসব তথ্যের কথা বলা হচ্ছে, তার কোনো বাস্তবতা বা সত্যতা নেই।

তিনি আরও বলেন, এই ধরনের বক্তব্য মূলত রাজনৈতিক বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, যা একটি পরিকল্পিত অপপ্রচার। বিএনপি স্পষ্টভাবে জানাতে চায়, ভারতের সঙ্গে চুক্তির অভিযোগ পুরোপুরি মিথ্যা।

বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনা মানে ইতিবাচক রাজনীতি, যেখানে অপপ্রচার বা রাজনৈতিক কৌশল দিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো স্থান নেই। বিএনপির রাজনীতির মূল ভিত্তি হচ্ছে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের ক্ষমতায়ন।

ড. মাহদী আমিন বলেন, তিস্তা ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ধারাবাহিক আন্দোলন, সীমান্তে ফেলানি হত্যার ঘটনায় প্রথম প্রতিবাদ, এসবই প্রমাণ করে বিএনপি সবসময় জাতীয় স্বার্থের প্রশ্নে সোচ্চার থেকেছে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা বিএনপির পররাষ্ট্রনীতি কখনোই নতজানু ছিল না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অপপ্রচার থেকে সবাই বিরত থাকবে।

উল্লেখ্য, এর আগে কুমিল্লায় এক নির্বাচনি সমাবেশে জামায়াতের এক শীর্ষ নেতা ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ তুলেছিলেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত