সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ভোটের দাবি এখন অপরাধ? গণতন্ত্র নিয়ে শঙ্কা প্রকাশ তারেক রহমানের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ভোট চাওয়াটাও যেন এখন দেশের রাজনৈতিক অঙ্গনে অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে—এমন উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২ মে) আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে তিনি নির্বাচন ও গণতন্ত্র নিয়ে নানা প্রশ্ন তুলেছেন এবং সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

তারেক রহমান বলেন, “বিএনপি সব সময় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার চেয়ে এসেছে। অথচ আজ এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে নির্বাচন নিয়ে কথা বলাও অপরাধ হয়ে দাঁড়িয়েছে।”

তিনি অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে, যা জনমনে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি করছে। গণতন্ত্রকে দুর্বল করার জন্য যে ‘বিরাজনীতিকরণ’ চলছে, তা ভবিষ্যতের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তারেক রহমান আরও বলেন, “যত দ্রুত সম্ভব একটি নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। এই দায়িত্ব অন্তর্বর্তী সরকারের।”

তিনি অভিযোগ করেন, “সংবিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদি বর্তমান সরকার তা না করে, তবে ভবিষ্যতের জনগণের সরকার এসব স্বৈরাচারদের জবাবদিহির আওতায় আনবে।”

এসময় তিনি ৫ আগস্টের পর রাজনীতিতে যুক্ত হওয়া নতুন ২৫টি রাজনৈতিক দলকে স্বাগত জানান। তিনি বলেন, “আদর্শে ভিন্নতা থাকতেই পারে, তবে দেশের স্বার্থে সবাই এক হয়ে কাজ করুক—এই প্রত্যাশা করি।”

সবশেষে তারেক রহমান বলেন, “দেশের রাজনৈতিক সংস্কার এখন সময়ের দাবি। কিন্তু রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করলে তা দেশকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দেবে। সরকারের এখন দায়িত্ব জনগণের আস্থার জায়গায় ফিরে যাওয়া।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত