সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে হামাসের আংশিক সম্মতি, গাজায় বোমাবর্ষণ বন্ধে ইসরায়েলকে ট্রাম্পের আহ্বান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় চলমান হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি বলেন, “হামলা বন্ধ হলেই আমরা জিম্মিদের নিরাপদে ও দ্রুত মুক্ত করতে পারব।”

শুক্রবার রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডনভিত্তিক বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় আংশিক সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

এর আগে ট্রাম্প একটি সময়সীমা বেঁধে দিয়ে বলেছিলেন, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে প্রস্তাব না মানলে হামাসকে “ভয়াবহ পরিণতি” ভোগ করতে হবে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই হামাস এক বিবৃতিতে জানায়, তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে, যদিও পরিকল্পনার কিছু শর্ত নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।

হামাস আরও জানায়, তারা গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার (টেকনোক্র্যাট সরকার) কাছে হস্তান্তরের প্রস্তাব করছে, যা জাতীয় ঐক্য ও আরব-ইসলামি বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে।

হোয়াইট হাউসের ঘোষিত ২০ দফা পরিকল্পনায় গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে জীবিত জিম্মিদের ফেরত এবং মৃতদের দেহাবশেষ হস্তান্তরের প্রস্তাব দেওয়া হয়। বিনিময়ে ইসরায়েলের হাতে আটক শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার শর্ত রাখা হয়েছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “হামাসের ঘোষণায় স্পষ্ট, তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। আমরা এখনো বাকি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। এটি কেবল গাজা নয়, পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘ প্রতীক্ষিত শান্তির পথ খুলে দিতে পারে।”

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত ইস্যুগুলোতে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

সূত্র: আল-জাজিরা, বিবিসি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত