সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

রেস্তোরাঁয় সুপের পাত্রে দুই কিশোরের প্রস্রাবের ভিডিও ভাইরাল, অতঃপর…

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: চীনের শাংহাইয়ে একটি অবিশ্বাস্য ঘটনায় দুই কিশোরকে প্রায় ২২ লাখ ইউয়ান (প্রায় ৩ লাখ ৯ হাজার ডলার) জরিমানা করেছে আদালত। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির জনপ্রিয় হটপট চেইন ‘হাইদিলাও’-এর একটি শাখায় ওই দুই কিশোর মদ্যপ অবস্থায় সুপের পাত্রে প্রস্রাব করে এবং সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় ওঠে। যদিও রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, দূষিত স্যুপ কেউ খায়নি, তারপরও তারা ক্ষতিপূরণ হিসেবে ২৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ওই শাখায় খেতে আসা চার হাজারের বেশি গ্রাহকের বিল ফেরত দিয়েছে এবং বিলের দশ গুণ অর্থ ফেরত দিয়েছে। এতে প্রতিষ্ঠানটির প্রায় ২.৩ কোটি ইউয়ানের ক্ষতি হয়েছে। এছাড়া রেস্তোরাঁর সমস্ত সরঞ্জাম বদলানো হয় এবং পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণের কার্যক্রম সম্পন্ন করা হয়।

গত শুক্রবার আদালত জানায়, কিশোরদের এই আচরণ রেস্তোরাঁর সম্পত্তি ও সুনাম ক্ষতিগ্রস্ত করেছে এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র অস্বস্তি সৃষ্টি করেছে। আদালতের মতে, কিশোরদের অভিভাবকরা যথাযথভাবে নজরদারি না করার কারণে জরিমানার দায়ভার তাদেরও নিতে হবে।

জরিমানা বণ্টন:

অপারেশনাল ও সুনামজনিত ক্ষতির জন্য: ২০ লাখ ইউয়ান

ক্যাটারিং সরঞ্জাম ও পরিচ্ছন্নতার জন্য: ১.৩ লাখ ইউয়ান

আইনি ব্যয় বাবদ: ৭০ হাজার ইউয়ান

তবে আদালত স্পষ্ট করেছে, গ্রাহকদের দেওয়া অতিরিক্ত ক্ষতিপূরণ ছিল হাইদিলাও-এর নিজস্ব ব্যবসায়িক সিদ্ধান্ত, তাই তা কিশোরদের কাছ থেকে আদায়যোগ্য নয়।

উল্লেখ্য, ১৯৯৪ সালে সিচুয়ান প্রদেশের জিয়ানইয়াং-এ যাত্রা শুরু করা হাইদিলাও বর্তমানে বিশ্বজুড়ে এক হাজারের বেশি শাখা পরিচালনা করছে। ব্যতিক্রমী গ্রাহকসেবার জন্য প্রতিষ্ঠানটি বিশেষভাবে জনপ্রিয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত