সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ঠেলে দেওয়ার অভিযোগে ভারতে তীব্র সমালোচনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে একদল রোহিঙ্গা শরণার্থী। তাদের দাবি, নৌবাহিনীর জাহাজে তুলে আন্দামান সাগরে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় জাতিসংঘ গভীর উদ্বেগ জানিয়েছে এবং বলেছে, ভারতের এ পদক্ষেপ রোহিঙ্গাদের জীবনকে ভয়াবহ ঝুঁকিতে ফেলছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ৬ মে দিল্লির বিভিন্ন স্থান থেকে অন্তত ৪০ জন রোহিঙ্গাকে থানায় ডেকে পাঠানো হয়। ছবি ও আঙুলের ছাপ নেওয়ার কথা বলে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখার পর তাদের আটক করে বিশেষ কেন্দ্রে পাঠানো হয়। পরদিন বিমানযোগে তাদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয় এবং পরে নৌবাহিনীর জাহাজে তুলে দেওয়া হয়।

শরণার্থীদের অভিযোগ, জাহাজে থাকার সময় হাত বেঁধে রাখা হয়, চোখ ঢেকে দেওয়া হয় এবং শারীরিক নির্যাতন করা হয়। তাদের ভাষ্য, ৮ মে সন্ধ্যায় রাবারের ছোট নৌকায় তুলে লাইফ জ্যাকেট দিয়ে সমুদ্রে নামতে বাধ্য করা হয়। বলা হয়েছিল, তারা ইন্দোনেশিয়ার কাছে পৌঁছেছে, কিন্তু আসলে তারা মিয়ানমারের জলসীমায় ছিল। স্থানীয় জেলেরা উদ্ধার করার পর তারা বর্তমানে জান্তাবিরোধী বাহটু আর্মির আশ্রয়ে রয়েছেন।

এই ঘটনার পর ভারতে থাকা অন্যান্য রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিল্লির এক রোহিঙ্গা যুবক নুরুল আমিন বলেন, “আমরা ভয়ে আছি। যেকোনো সময় আমাদেরও ধরে নিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হতে পারে।”

এছাড়া, শরণার্থীদের দাবি— তাদের ধর্মীয় বিশ্বাস নিয়েও জেরা করা হয়েছে। বিশেষ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা রোহিঙ্গাদের বিরুদ্ধে নানা প্রশ্ন ও শারীরিক নির্যাতন চালানো হয়েছে।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টমাস অ্যান্ড্রুজ জানিয়েছেন, এই ঘটনার পক্ষে তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। তবে ভারতের মিশন থেকে কোনো জবাব পাওয়া যায়নি। বিষয়টি ভারতের সুপ্রিম কোর্টেও উঠেছে। আগামী ২৯ সেপ্টেম্বর এ নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে, যেখানে রোহিঙ্গারা শরণার্থী নাকি অবৈধ অভিবাসী— সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

cgt

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত