সর্বশেষ
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলন সফল করার আহ্বান ড. ইউনূস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রোহিঙ্গা সংকট নিরসনে আসন্ন আন্তর্জাতিক সম্মেলনকে সফল করতে বিশ্ব সম্প্রদায়কে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এই আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “আসন্ন সম্মেলনটি সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশ্বকে আবারও এই সংকটের দিকে মনোযোগ দিতে হবে এবং দীর্ঘমেয়াদে একটি কার্যকর সমাধানের পথ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা মানবিক সংকটের মধ্যে রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের পাশে দাঁড়াতে হবে, যেন তারা নিরাপদ জীবনযাপন করতে পারে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, “এই আন্তর্জাতিক সম্মেলন রোহিঙ্গা সংকটকে নতুনভাবে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। রাখাইনের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আস্থা তৈরির জন্য এটি অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, “জাতিসংঘ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে অগ্রাধিকার দিচ্ছে এবং বাংলাদেশের পাশে রয়েছে। আমরা চাই, এই সম্মেলন থেকে কার্যকর সিদ্ধান্ত বেরিয়ে আসুক।

বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আসন্ন বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়। ফিলিপ্পো গ্র্যান্ডি আশা প্রকাশ করেন, “এই সফর রোহিঙ্গা প্রত্যাবাসন ও সংকট সমাধানে নতুন গতিপথ তৈরি করবে এবং আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির পথ সুগম করবে।

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং জাতিসংঘের প্রতিনিধি ফিলিপ্পো গ্র্যান্ডি একমত হন যে, রোহিঙ্গা সংকট মোকাবিলায় নতুন আন্তর্জাতিক সহায়তা সংগ্রহ করা জরুরি।

এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত