সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

লঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরির করেও হঠাৎ কোন রহস্যে অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল শান্ত!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারানোর পর এবার টেস্ট নেতৃত্ব থেকেও সরে দাঁড়াতে চলেছেন নাজমুল হোসেন শান্ত। আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’-এর বরাতে জানা গেছে, চলমান শ্রীলঙ্কা সিরিজ শেষেই টেস্ট অধিনায়কত্ব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন তিনি।

শান্তর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “শ্রীলঙ্কা সিরিজ শেষে তিনি আর টেস্ট অধিনায়ক থাকবেন না। তার সঙ্গে যা ঘটেছে, তা নিয়ে তিনি খুব একটা খুশি নন।”

এক বছরের জন্য শান্তকে টেস্ট অধিনায়ক করা হয়েছিল। তবে হঠাৎ করেই ওয়ানডে অধিনায়কত্ব মেহেদী হাসান মিরাজকে দিয়ে দেওয়া হয়—যা শান্তর জন্য ছিল পুরোপুরি অপ্রত্যাশিত। এই পরিবর্তনের আগে বিসিবির তরফ থেকে কোনো ইঙ্গিতও দেওয়া হয়নি।

এর আগে শান্ত নিজেই টি-টোয়েন্টি নেতৃত্ব ছেড়েছিলেন ব্যাটিংয়ে মনোযোগ দিতে। তখন তিনি বোর্ডকে জানিয়েছিলেন, ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে নেতৃত্ব দিতে আগ্রহী। তৎকালীন সভাপতি নাজমুল হাসান পাপনও তাকে অন্তত দুটি ফরম্যাটেই দায়িত্ব চালিয়ে যেতে বলেছিলেন।

তবে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দাবি করেন, শান্তর অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়নি। বরং এটি ছিল বোর্ডের সম্মিলিত সিদ্ধান্ত। তিনি আরও বলেন, “শান্ত খেলোয়াড়সুলভ মানসিকতায় সিদ্ধান্তটি মেনে নিয়েছেন।”

ক্রিকবাজ আরও জানায়, ওয়ানডে নেতৃত্ব হারানোর সময় শান্তর সঙ্গে দলের প্রধান কোচ ফিল সিমন্সের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের একটি ফোনকলের পর সেই বৈঠক আর হয়নি।

বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের মাঝপথে রয়েছেন শান্ত। সিরিজ শেষেই তার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত