সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ থেকে ভারতে পালানোর খবর মিথ্যা: দ্য হিন্দু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু একটি প্রতিবেদনে জানিয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের ভারতে পালানোর খবর সম্পূর্ণ ভিত্তিহীন। রোববার (১ ডিসেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে সীমান্ত পরিস্থিতি ও অনুপ্রবেশের তথ্য বিশ্লেষণ করে এই দাবি করা হয়।

দ্য হিন্দু জানায়, ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১ হাজার ৩৯৩ জন বাংলাদেশিকে সীমান্ত অতিক্রমের সময় আটক করেছে। এর আগে, ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ১ হাজার ১৪৪ জনকে আটক করা হয়েছিল।

এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, সরকারের পতনের পর সীমান্ত পাড়ি দেওয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়েনি।

চলতি বছরের জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ৮৭৩ জন ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছে। আর সরকারের পতনের পর ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৮ জন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের ঘটনায় ভারতীয় সংবাদমাধ্যমগুলো সংখ্যালঘু নির্যাতনের দাবি তুলেছে। তবে বিএসএফের বরাতে দ্য হিন্দু জানায়, এ ধরনের পরিস্থিতির কোনো ভিত্তি নেই এবং দেশ ছাড়ার মতো ঘটনা ঘটেনি।

২০২৪ সালে বিএসএফ বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে মোট ৩ হাজার ৯০৭ জনকে আটক করেছে, যা ২০২৩ সালের ৫ হাজার ৯৫ জনের তুলনায় কম। এর মধ্যে উভয় দেশের নাগরিকই রয়েছে।

দ্য হিন্দু-এর এই প্রতিবেদন ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অনেক ভিত্তিহীন দাবিকে খণ্ডন করেছে এবং সীমান্ত পরিস্থিতির প্রকৃত চিত্র তুলে ধরেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত