সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাড়ে ৪ ঘণ্টায় ভোট ৩২.৮৮ শতাংশ দুপুরেই জমে উঠল নির্বাচনের লড়াই

Our Times News

নির্বাচন ভবনে ব্রিফিং করছেন ইসি সচিব আখতার আহমেদ

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের শুরু থেকেই চোখে পড়ছে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ। ভোট শুরুর সাড়ে চার ঘণ্টার মধ্যেই সারা দেশে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এই হার নির্ধারণ করা হয়েছে।
ইসি সচিব জানান, দেশের মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্র থেকে ভোটের তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য। কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করতে হয়নি।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। দেশের ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে আজ ভোট হচ্ছে ২৯৯টিতে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর ৩ আসনের ভোট স্থগিত রয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি রাজনৈতিক দল। আওয়ামী লীগ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচনে অংশ নিচ্ছে না। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টিসহ আরও অনেকে।

নির্বাচন ঘিরে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখের বেশি সদস্য মোতায়েন রয়েছে। মাঠে দায়িত্ব পালন করছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুরো নির্বাচনে নজরদারির জন্য প্রায় এক হাজার ড্রোন ব্যবহার করছে নির্বাচন কমিশন।

গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এবারের নির্বাচনে প্রথমবারের মতো বিপুলসংখ্যক তরুণ ভোটার অংশ নিচ্ছেন। প্রায় ৪ কোটি নতুন ভোটার এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। একই ব্যবস্থায় ভোট দিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বন্দিরাও।

মোট প্রার্থীর মধ্যে রাজনৈতিক দলের মনোনীত ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন, যার মধ্যে ২০ জন স্বতন্ত্র প্রার্থী।
দুপুর পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ইঙ্গিত দিচ্ছে, ভোটারদের আগ্রহ এবার উল্লেখযোগ্য। এখন নজর রয়েছে শেষ পর্যন্ত এই অংশগ্রহণের ধারা কতটা বজায় থাকে এবং চূড়ান্ত ভোটের হার কোথায় গিয়ে দাঁড়ায়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত