সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সয়াবিন তেলের বাজারে অস্থিরতা: কারসাজির অভিযোগে তদন্তের নির্দেশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দেশে এক মাসেরও বেশি সময় ধরে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। চাহিদা থাকলেও অনেক বাজারে তেল পাওয়া যাচ্ছে না, আর যেখানেই পাওয়া যাচ্ছে, দাম বেশি রাখা হচ্ছে। রমজান শুরু হতে আর এক মাস বাকি, তাই বাজারের এই অস্থিরতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সরকারি তথ্য অনুযায়ী, গত তিন মাসে অপরিশোধিত সয়াবিন ও সয়াবিন বীজ আমদানির পরিমাণ আগের বছরের তুলনায় বেশি। এছাড়া, আরও ৪.২১ লাখ টন তেল আমদানির প্রক্রিয়া চলছে। তারপরও কেন তেলের বাজার অস্থিতিশীল?

এ নিয়ে গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠকে ব্যবসায়ীরা আবারও সয়াবিন ও পামতেলের দাম বাড়ানোর দাবি জানান। তবে সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, রমজানের আগে কোনোভাবেই দাম বাড়ানো হবে না।

বাণিজ্য সচিব আবদুর রহিম খান বলেন, “পরিসংখ্যান বলছে দেশে পর্যাপ্ত তেল রয়েছে, তাহলে সংকট কোথায়? কেউ অবৈধভাবে তেল মজুত করছে কি না, তা খতিয়ে দেখা হবে।

সরকার ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে অবৈধ মজুতদারদের চিহ্নিত করতে নির্দেশ দিয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, প্রতি বছরই কিছু অসাধু ব্যবসায়ী রমজানের আগে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করে।

রাজধানীর মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ী মো. আলী ভুট্টো বলেন, “বাজারে সরবরাহ কম, তবে মিলাররা বলছে, ১৫-২০ দিনের মধ্যে অবস্থা স্বাভাবিক হবে।

ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা দাবি করেছেন, “প্রতিদিন বাজারে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে, যা মনিটরিং সেলকে জানানো হয়েছে।

সরকার ইতোমধ্যে শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম আয়কর শতভাগ অব্যাহতি দিয়েছে এবং ভ্যাট ১৫% থেকে কমিয়ে ৫% করা হয়েছে।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত