সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

হাদির স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: জামায়াত আমির

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: শহীদ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে আদর্শ স্কুলমাঠে আয়োজিত জামায়াতের নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, একসময় একজন ওসমান হাদি ছিল, আজ সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতিটি মানুষই হাদি হয়ে উঠেছে। তিনি বলেন, হাদি যে আদর্শ ও স্বপ্ন নিয়ে সংগ্রামে নেমেছিলেন, তা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, রাস্তাঘাট ও কর্মক্ষেত্রে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। নারী ও পুরুষ সম্মানের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে একসঙ্গে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, মায়েদের সম্মান নিয়ে কোনো আপস করা হবে না। এ বিষয়ে কেউ সীমা অতিক্রম করলে তা সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশে সরকারি করের পাশাপাশি এক ধরনের ‘বেসরকারি কর’ বা চাঁদাবাজি চালু রয়েছে, যা দরিদ্র মানুষের কাছ থেকেও আদায় করা হয়। এই চাঁদাবাজি বন্ধ করার অঙ্গীকার করে তিনি বলেন, ট্যাক্সের নামে কোনো অবৈধ আদায় আর চলতে দেওয়া হবে না।

তিনি বলেন, মানুষ এবার দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে। দেশ থেকে ভোটচুরি, চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। যারা নিজেদের দলকে এসব অপকর্ম থেকে মুক্ত রাখতে পারে না, তারা দেশকে সুন্দর ভবিষ্যৎ দিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, জনগণ আর ভোট ডাকাতি কিংবা ফ্যাসিবাদের ছায়া দেখতে চায় না। নতুন নামে বা নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান ঘটলে তার পরিণতিও ভয়াবহ হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত