সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

হারুনের ভাতের হোটেলের আড়ালে হাজার কোটি টাকার ‘গুপ্তধন’!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন উর রশীদের ‘ভাতের হোটেল’ এক সময় ছিল সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত বিষয়। সেখানে রাজনীতিবিদ থেকে শুরু করে সেলিব্রেটি, শিল্পপতি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের দেখা যেত একসঙ্গে খেতে। অথচ সেই হোটেলের আড়ালেই লুকিয়ে ছিল হাজার কোটি টাকার অবৈধ সম্পদের ‘গুপ্তধন’! আওয়ামী সরকারের পতনের পর ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত পলাতক রয়েছেন হারুন। তার বিরুদ্ধে স্ত্রী ও ভাইসহ দুদক দায়ের করেছে তিনটি দুর্নীতির মামলা।

প্রাথমিক তদন্তে হারুনের নামে ১৭ কোটি ৫১ লাখ টাকা, তার স্ত্রী শিরিন আক্তারের নামে ১০ কোটি ৭৬ লাখ, ও ভাই এবিএম শাহরিয়ারের নামে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। তবে অনুসন্ধান বলছে, সম্পদের পরিমাণ হাজার কোটি ছাড়িয়েছে।

উত্তরায় নাম-বেনামে রয়েছে অন্তত ১৮টি জমি ও ভবন। ‘হা-মীম’ নামে পরিচিত একটি বাড়ি সম্প্রতি ৪০ কোটি টাকায় বিক্রি করেন ব্যবসায়ী গোলাম হাসনাইন হিরনের কাছে, যিনি হারুনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এছাড়া রয়েছে ১০ কাঠার প্লট, ১০ তলা মার্কেট, ৮ তলা ভবন, ফ্ল্যাটসহ অগণিত সম্পদ।

আদালতের আদেশে ইতিমধ্যে জব্দ হয়েছে হারুন ও তার পরিবারের অন্তত ২৬/এফ নম্বর ভবন, একাধিক জমি, ফ্ল্যাট এবং ব্যাংক হিসাব। এ ছাড়া বনানী, গাজীপুর, টঙ্গী, খাগড়াছড়ি, সাভার ও টেকনাফসহ বিভিন্ন স্থানে রয়েছে তার আরও জমি, রিসোর্ট, কোম্পানি ও ব্যবসার মালিকানা।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক সম্পদ এখনো বিক্রি কিংবা হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। এ জন্য এসব জব্দ করে তদন্তের আওতায় আনা হচ্ছে। অনুসন্ধান শেষে হারুনের বিরুদ্ধে সম্পূর্ণ চার্জশিট দেওয়া হবে বলে জানায় দুদক।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত