সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকায় আয়োজিত বিক্ষোভ ঘিরে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উত্তরা বিএনএস সেন্টারের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল, যার আয়োজন করে ‘জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স’ নামের একটি জোট।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেন শতাধিক ছাত্র-জনতা। বিক্ষোভকারীরা হাউজ বিল্ডিং ঘুরে জসিমউদ্দীন এভিনিউ হয়ে রাজলক্ষ্মী মোড়ে পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

আয়োজকদের অভিযোগ, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। বরং তারা বিভিন্ন স্থানে প্রকাশ্যে মিছিল ও সভা করে চলেছে, যা আইনশৃঙ্খলার পরিপন্থী। তারা এ সকল ‘অপতৎপরতা’ বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভকারীরা দাবি করেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান নিষিদ্ধ করে একটি ‘নিরপেক্ষ ও গণতান্ত্রিক ব্যবস্থা’ প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি, আজ উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে যারা মিছিল করেছেন, তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনাসহ যারা গণহত্যায় সাথে জড়িত, তাদের কোনোভাবেই রাজনীতি করার অধিকার দেয়া হবে না।”

হ্যাশট্যাগ: #আন্তর্জাতিকসংবাদ #রাজনীতি২০২৫ #আওয়ামীলীগ #উত্তরাবিক্ষোভ #টাইমসনিউজ #বাংলাদেশসংবাদ #জুলাইরেভ্যুলুশন

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত