সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

হ্নদয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনালে বরিশাল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফাইনালে জায়গা করে নিল ফরচুন বরিশাল। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বরিশাল ব্যাট ও বলের দাপটে চট্টগ্রামকে চ্যালেঞ্জার্সকে কোন সুযোগই দেয়নি তামিম ইকবালরা।

চট্টগ্রামের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশাল শুরু থেকেই ছিল নিয়ন্ত্রিত। ওপেনিং জুটিতে তামিম ইকবাল ও তাওহীদ হৃদয় তুলে নেন ৪০ রান। তামিম ২৬ বলে ২৯ রান করে আউট হলেও হৃদয়ের ব্যাটিং ছিল দারুণ আত্মবিশ্বাসী। ডেভিড মালানের সঙ্গে জুটি বেঁধে তিনি দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান।

৫৬ বলে অপরাজিত ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হৃদয়। মালান করেন মূল্যবান ৩৩ রান। নির্ধারিত লক্ষ্য বরিশাল ছুঁয়ে ফেলে ১৬ বল ও ৯ উইকেট হাতে রেখেই।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রাম শুরুতেই বিপাকে পড়ে। প্রথম ওভারের দ্বিতীয় বলেই খাজা নাফি বোল্ড হয়ে ফেরেন। এরপর গ্রাহাম ক্লার্ক, মিথুন আলী এবং হায়দার আলীর দ্রুত বিদায়ে দলীয় ৩৪ রানে চট্টগ্রাম হারায় ৪ উইকেট।

তবে ওপেনার ইমন ও শামীম পাটোয়ারীর দৃঢ়তায় কিছুটা ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম। ইমন ৩৬ রান করলেও শামীম তুলে নেন ঝোড়ো হাফসেঞ্চুরি। ২৯ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। শেষ দিকে আলী এবং এবাদতের বোলিং তোপে ২০ ওভারে ১৪৯ রানেই থামে চট্টগ্রাম।

টানা দ্বিতীয়বার ফাইনালে জায়গা করে নিয়ে শিরোপা ধরে রাখার লক্ষ্যে আত্মবিশ্বাসী বরিশাল। দলের সাফল্যের পেছনে হৃদয়ের অসাধারণ পারফরম্যান্স এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত