সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১২ আউলিয়ার মাজার জিয়ারত করে ধানের শীষের প্রচারে নামলেন আসলাম চৌধুরী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী ধর্মীয় ভাবগাম্ভীর্য, মানবিকতা ও গণসংযোগের মধ্য দিয়ে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচার শুরু করেছেন। ওলি-আউলিয়াদের মাজার জিয়ারতের পাশাপাশি তিনি আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষক ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে জনসমর্থন প্রত্যাশা করেন।

বৃহস্পতিবার ভোরে ফৌজদারহাট জলিলস্থ স্টেশন ফকিরা জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর তিনি পারিবারিক কবরস্থানে পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে মোনাজাতে অংশ নেন তিনি।

সকাল ৮টায় উত্তর কাট্টলী কর্নেলহাটে হযরত মইনুদ্দিন শাহ (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। পরে পর্যায়ক্রমে তিনি ওভারব্রিজ ফকিরহাটে হযরত কালু শাহ (রহ.), ফৌজদারহাটে হযরত শফিউর রহমান হাশেমী ও মুস্তাকিম হাশেমী (রহ.), ভাটিয়ারীর মাদাম বিবির হাটে শাহজাহানিয়া শাহ (রহ.) এবং সোনাইছড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী বারো আউলিয়া মাজার শরিফ জিয়ারত করেন।

এছাড়া কুমিরায় ডালচাল মিয়া, বাঁশবাড়িয়ায় ওয়ারিশ শাহ, মুরাদপুর ফকিরহাটে সাদেক মাস্তান এবং সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলায় অবস্থিত হযরত পন্থিশাহ (রহ.) এর মাজারেও তিনি জিয়ারত করেন।

মাজার জিয়ারতের পাশাপাশি অধ্যাপক আসলাম চৌধুরী সীতাকুণ্ড এম.এ. কামিল মাদ্রাসা ও পন্থিছিলা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দ্বীনি শিক্ষা প্রসার, শিক্ষার্থীদের কল্যাণ এবং নৈতিক সমাজ গঠনে আলেম-ওলামাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বিভিন্ন এতিমখানা পরিদর্শন করে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং দোয়া কামনা করেন। মানবিক এই কার্যক্রমে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. মোরসালিন জানান, ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১২ জন ওলি-আউলিয়ার মাজার জিয়ারত এবং আলেম সমাজ ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে অধ্যাপক আসলাম চৌধুরী শান্তিপূর্ণ, গণমুখী ও মানবিক রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন।

দিনব্যাপী কর্মসূচিতে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, আকবর শাহ থানার সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরী, উত্তর কাট্টলী বিএনপির আহ্বায়ক আলহাজ রফিক উদ্দিনসহ উপজেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে চট্টগ্রাম-৪ আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ধানের শীষ ও অধ্যাপক আসলাম চৌধুরীর সমর্থনে একযোগে গণমিছিল অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের প্রত্যাশা, প্রথম দিনের এই কর্মসূচির মাধ্যমে নির্বাচনি মাঠে ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও বিস্তৃত হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত