সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

৩৫ ফুট গভীর গর্তে ক্যামেরা পাঠিয়েও শিশুটিকে দেখা যায়নি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে দুই বছরের শিশু সাজিদ একটি নলকূপের জন্য খনন করা গভীর গর্তে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাতভর চেষ্টা চালালেও শিশুটির অবস্থান চিহ্নিত করতে পারেনি। ৩৫ ফুট গভীর পর্যন্ত ক্যামেরা নামানো হলেও তাকে দেখা যায়নি।

ঘটনা বুধবার দুপুরে ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে ক্যামেরা ব্যবহার করে শিশুটিকে দেখার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে বিকেল থেকে গর্তের পাশ দিয়ে স্কেভেটর দিয়ে খনন শুরু করা হয়। রাত ১টা পর্যন্ত প্রায় ২৫ ফুট পর্যন্ত মাটি সরানো হয়েছে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজ তদারকি করছেন। তিনি বলেন, “ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আশা করি, আল্লাহ শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেবেন।”

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, “৩৫ ফুট গভীরেও ক্যামেরায় কিছু দেখা যায়নি। শিশুটি বেঁচে আছে কি না তা নিশ্চিত নয়। তবে আমরা অক্ষতভাবে তাকে উদ্ধার করতে পাশের মাটি খনন করছি।”

স্থানীয় কৃষক কছির উদ্দিন প্রায় এক বছর আগে ৮ ফুট ব্যাসার্ধে গভীর নলকূপের জন্য গর্ত খনন করেছিলেন। এলাকায় পানির স্তর ১২০–১৩০ ফুট নিচে হওয়ায় কাজ অসম্পূর্ণ রেখে গর্তটি খোলা রাখা হয়েছিল। গর্তের মুখে খড় থাকায় তা সহজে দেখা যাচ্ছিল না।

শিশুর মা রুনা খাতুন বলেন, “আমি সামনে হাঁটছিলাম, সাজিদ পেছনে। একটু পর দেখি, সে নেই। এরপর গর্তের দিক থেকে ‘মা-মা’ ডাক শুনি।”

ঘটনার পর থেকে এলাকাবাসী রাতভর উদ্বেগ নিয়ে উদ্ধার অভিযান দেখছেন। ভিড় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত