সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনা ও রুপার দাম
রমজানে ১০ লাখ পরিবার পাবে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মাংস
ভারতের প্রয়াগরাজে ২০ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ধর্মগুরু ও শিষ্যের বিরুদ্ধে এফআইআর
ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে খামেনি ও তার ছেলে সরানোর পরিকল্পনা ভাবছেন ট্রাম্প
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কি না? জানুন ইসলামিক দৃষ্টিকোণ থেকে
হৃদরোগ এড়াতে কোন চর্বি খাবেন, কোনটি এড়িয়ে চলবেন, জানুন বিজ্ঞানভিত্তিক তথ্য
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চকরিয়ায় নতুন উপজেলা ও ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু
আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান
বহুভাষা ও বহুসংস্কৃতির বাংলাদেশ গড়ে তুলতে হবে : নাহিদ ইসলাম
৫ টাকার বিরোধে প্রবাসীকে পিটিয়ে হত্যা
ভোরে জামায়াত আমিরের সংক্ষিপ্ত স্ট্যাটাস ভাইরাল
ঢাকাসহ ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
গণভোট অস্বীকার করলে সরকারের বৈধতা প্রশ্নের মুখে পড়বে: রেজাউল করিম
ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
ভাবগম্ভীর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কি না? জানুন ইসলামিক দৃষ্টিকোণ থেকে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ইসলামী ডেস্ক: রমজানের বিশেষ আমল হলো সেহরি খাওয়া। শেষ রাতে ঘুম থেকে উঠে সেহরি খাওয়া রোজার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কখনো দেখা যায়, ঘুমের মধ্যে স্বপ্নদোষ ঘটে। তখন অনেকেই প্রশ্ন করেন, এই অবস্থায় সেহরি খাওয়া যাবে কি না।

ফিকহের কিতাবাদিতে বলা হয়েছে, গোসল ফরজ থাকা অবস্থায় সেহরি খাওয়া সম্পূর্ণ অনুমোদিত। নাপাক অবস্থায় বা স্বপ্নদোষ ঘটলেও সেহরি খেলে রোজা সহিহ থাকে। তবে যদি সময় থাকে, উত্তম হলো আগে গোসল করে তারপর সেহরি খাওয়া।

যদি গোসলের আগে সেহরি খাওয়া হয়, তাহলে ফজরের সময়ের মধ্যে গোসল সম্পন্ন করে নামাজ আদায় করা আবশ্যক। কোনোভাবেই নামাজ কাজা করার সুযোগ নেই।
(সূত্র: জামিয়া ইসলামিয়া বানুরি টাউন, ফাতাওয়া: ১৪৪১০৯২০১২৮৫)

সেহরি খাওয়া সুন্নত। পেট ভরে খাওয়া জরুরি নয়। এক ঢোক পানি পান করলেও সেহরির সুন্নত পূর্ণ হয়। এটি রোজার জন্য শরীর ও মনকে প্রস্তুত রাখে এবং আল্লাহর বরকত প্রদান করে।

হাদিসের আলোকে
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
تَسَحَّرُوا فَإِنَّ فِي السُّحُورِ بَرَكَةً
(সহিহ মুসলিম ১/৩৫০)
অর্থ: তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে।

অন্য হাদিসে বর্ণিত হয়েছে:
مَنْ تَسَحَّرَ فَإِنَّهُ يُرْحَمُ وَتُصَلِّي عَلَيْهِ الْمَلَائِكَةُ
(মুসনাদে আহমদ ৩/১২; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস : ৯০১০; সহিহ ইবনে হিববান, হাদিস ৩৪৭৬)
অর্থ: যে ব্যক্তি সেহরি খায়, আল্লাহ তাকে রহমত করেন এবং ফেরেশতারা তার জন্য দোয়া পাঠ করে।

ফিকহের ব্যাখ্যা অনুযায়ী, সেহরি খাওয়া শুধু খাওয়ার কাজ নয়, বরং এটি বরকতের উৎস। রোজার জন্য প্রস্তুতি নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সময়। এক ঢোক পানি বা সামান্য খাবারও সেহরির সুন্নত পূর্ণ করতে যথেষ্ট।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১১
সূর্যোদয়ভোর ৬:২৬
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:৩০
মাগরিবসন্ধ্যা ৫:৫৮
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১১
সূর্যোদয়ভোর ৬:২৬
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:৩০
মাগরিবসন্ধ্যা ৫:৫৮
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত