
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সিলেটের কিছু এলাকায় আগামীকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এটি বার্ষিক জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ এবং গাছের ডালপালা কাটার কারণে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানিয়েছে, লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীনে নিম্নলিখিত ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না: ১১ কেভি ঘোপাশাল ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার, ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডার।
প্রভাবিত এলাকাগুলো হলো: ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানী, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন এলাকা, ফরিণাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ঘোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাও, ছালিয়া, রতিলিলা, সালুটিকর ঘাট এবং আশেপাশের এলাকা।
কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। কর্তৃপক্ষ সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছে।






























