সর্বশেষ
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

এবারের নির্বাচন হবে ফ্যাসিবাদের পুনর্বাসন রোধের নির্বাচন: আল্লামা মামুনুল হক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে ফ্যাসিবাদের পুনর্বাসন রোধ করার নির্বাচন।

রোববার (১৭ আগস্ট) বিকেলে ঢাকার মোহাম্মদপুরে দলীয় কার্যালয় হলি উম্মাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় দ্বিতীয় ধাপে নতুনভাবে আরও ৪৫টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন মামুনুল হক। পাশাপাশি পূর্বঘোষিত ২২৩টি আসনের মধ্যে ৭টিতে প্রার্থী পরিবর্তনের কথাও জানান তিনি। দুই ধাপে দলটির মোট প্রার্থী দাঁড়ালো ২৬৮ জন।

মামুনুল হক বলেন, রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের পর আশা করা হয়েছিল, দেশের দুর্বৃত্তায়নের রাজনীতির পরিবর্তন ঘটবে। জাতীয় ঐকমত্য কমিশনে সংসদ গঠন নিয়ে আংশিক সমঝোতা হলেও উচ্চকক্ষে পিআর পদ্ধতি বিষয়ে বিএনপি আপত্তি জানিয়েছে। এ নিয়ে দ্রুত সমাধান আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

“পিআর ছাড়া উচ্চকক্ষ গঠিত হলে সেটি কার্যকর হওয়ার বদলে বেকার পুনর্বাসনের জায়গা হয়ে দাঁড়াবে,” মন্তব্য করেন মামুনুল হক। তিনি কার্যকর ও অংশগ্রহণমূলক উচ্চকক্ষ চান বলে জানান।

খেলাফত মজলিসের আমির আরও বলেন, “আমরা আশাবাদী, আগামী নির্বাচন গণঅভ্যুত্থানের সব অংশীদার রাজনৈতিক দলের ঐকমত্যে অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন হবে ফ্যাসিবাদের পুনর্বাসন রোধ করার নির্বাচন। বর্তমানে ফ্যাসিবাদের দীর্ঘদিনের সহযোগী জাতীয় পার্টি আবারও মাঠে নামার চেষ্টা করছে। এর মাধ্যমে ফ্যাসিবাদের পুনর্বাসনের আশঙ্কা রয়েছে।”

তিনি সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক পক্ষকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা হেদায়েতুল্লাহ হাদি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, যুব মজলিসের সভাপতি জাহিদুজ্জামান, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা এহসানুল হক প্রমুখ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত