সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আন্দোলন দমনে সক্ষম ইরান, রাজপথ এখন সরকারপন্থীদের দখলে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া ব্যাপক সরকারবিরোধী আন্দোলন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির প্রশাসনপন্থি বিশ্লেষকরা। তাদের ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিনের পরিস্থিতিতে বড় কোনো বিক্ষোভ বা সহিংসতার ঘটনা আর দেখা যাচ্ছে না।

আল জাজিরাকে দেওয়া এক বক্তব্যে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি জানান, গত দুই থেকে তিন দিনে রাজধানীসহ বড় শহরগুলোতে রাজপথে অস্থিরতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তার মতে, নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান এবং প্রশাসনিক পদক্ষেপের ফলে পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে নির্বাসিত সাবেক ক্রাউন প্রিন্স রেজা পাহলভির আহ্বানে হাজারো মানুষ রাজপথে নামলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই প্রেক্ষাপটে সরকার দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়, যা এখনও বহাল রয়েছে। অধ্যাপক ইজাদি বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও দাবি করেন, অতীতে ইরান-ইসরায়েল উত্তেজনার সময় বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের ইন্টারনেট অবকাঠামো ব্যবহার করে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছিল। বর্তমান পরিস্থিতিতেও একই ধরনের ঝুঁকি এড়াতে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে বলে তার মত।

আল জাজিরার অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার থেকে ইরানের প্রধান শহরগুলোর সড়কে সরকার সমর্থকদের উপস্থিতি বাড়তে দেখা যাচ্ছে। মিছিল ও সমাবেশের মাধ্যমে তারা প্রশাসনের প্রতি আনুগত্য প্রকাশ করছে। বিপরীতে সাধারণ বিক্ষোভকারীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

অধ্যাপক ইজাদি অভিযোগ করেন, সাম্প্রতিক আন্দোলনে সাধারণ মানুষের চেয়ে সশস্ত্র দাঙ্গাকারীদের ভূমিকা বেশি ছিল। তার দাবি অনুযায়ী, কিছু গোষ্ঠী পুলিশ ও ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়েছে। সরকারের বক্তব্য, এসব বিশৃঙ্খলার পেছনে বিদেশি শক্তির মদদ রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত