
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নিজেকে একজন ‘শান্তির দূত’ হিসেবে মনে করেন এবং ভবিষ্যতে তার উত্তরাধিকারও সেভাবেই দেখতে চান।
শনিবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকরা ট্রাম্পের কাছে তার ভবিষ্যৎ উত্তরাধিকার সম্পর্কে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।
জবাবে ট্রাম্প বলেন, ‘এটা বলা আমার জন্য ঠিক শোনাবে না, কিন্তু আমি চাই আমার উত্তরাধিকার একজন মহান শান্তির দূত হিসেবে তৈরি হোক।’
তিনি আরও বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি আমি একজন শান্তির দূত। এই মুহূর্তে হয়তো তেমনটা মনে হচ্ছে না, কিন্তু আমি বিশ্বাস করি আমি একজন শান্তির দূত।’



























