সর্বশেষ
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
২১ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?

একাডেমিক মানের কোচ আর সিন্ডিকেটে কি আর ম্যাচ জিতে যায়? ভিয়েতনামের বিপক্ষে তিন শূন্য গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ক্ষোভে ফুঁসছে সমর্থকরা

Our Times News

ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়দের হতাশার দৃশ্য

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: ফিফা আন্তর্জাতিক ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে ব্যবধান আগেই ইঙ্গিত দিচ্ছিল কঠিন লড়াইয়ের, তবে মাঠের পারফরম্যান্স সমর্থকদের হতাশা আরও বাড়িয়েছে।

হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই তিন গোল হজম করে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। অষ্টম মিনিটে আত্মঘাতী গোলের মাধ্যমে পিছিয়ে পড়ার পর ১৮ ও ৩৮ মিনিটে আরও দুই গোল হজম করে দলটি।

দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক ও সংগঠিত ফুটবল খেললেও আক্রমণে তেমন কোনো কার্যকর সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। মাঝমাঠে হামজা চৌধুরী ও শমিত সোম বলের জোগান দিলেও ফরোয়ার্ডরা তা কাজে লাগাতে ব্যর্থ হন।

কোচ হাভিয়ের কাবরেরা একাধিক পরিবর্তন এনে ম্যাচে গতি ফেরানোর চেষ্টা করেন, তবে তাতে খুব একটা সুফল মেলেনি। উল্টো পুরো ম্যাচজুড়ে ভিয়েতনামের আক্রমণ সামাল দিতেই ব্যস্ত থাকতে হয়েছে বাংলাদেশকে।

এই হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের ক্ষোভ স্পষ্ট হয়ে উঠেছে। অনেকেই দল নির্বাচন, কৌশল এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের মতে, শুধুমাত্র কাগজে-কলমে পরিকল্পনা নয়, মাঠে কার্যকর দলগত সমন্বয় ও সঠিক মানসিকতা ছাড়া এমন ম্যাচে প্রতিযোগিতা করা সম্ভব নয়।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে টেকনিক্যাল উন্নতির পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণ এবং দলগত সমন্বয়ে বড় পরিবর্তন আনা জরুরি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত