সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

আর ধৈর্য ধরতে পারছি না, ইরানের চুক্তি করা উচিত: ট্রাম্প

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের ধৈর্যের সীমা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি আর খুব বেশি ধৈর্য ধরতে পারছি না। তাদের একটি চুক্তিতে আসা উচিত।”

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে ইরানকে ঘিরে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বর্তমানে চীন সফরে রয়েছেন ট্রাম্প। সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ইরান ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান সংশ্লিষ্ট উত্তেজনা নিরসনে সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন শি জিনপিং। একই সঙ্গে চীন ইরানকে সামরিক সহায়তা দেবে না বলেও তাকে আশ্বস্ত করেছেন চীনা প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, “তিনি (শি জিনপিং) খুব জোর দিয়ে বলেছেন, চীন কোনো সামরিক সরঞ্জাম দেবে না।” এছাড়া হরমুজ প্রণালির নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখার বিষয়েও গুরুত্ব দিয়েছেন শি জিনপিং। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, চীনা প্রেসিডেন্ট বলেছেন, “আমি যদি কোনোভাবে সহায়তা করতে পারি, তাহলে অবশ্যই করতে চাই।”

বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র, চীন ও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণ এখন নতুন মোড় নিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন অসহায় অভিব্যক্তির পথ সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা জানিয়েছে, ইরানের সাথে যুদ্ধে পরাজিত হয়েছে ট্রাম্প।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত