সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

এনসিপির ইফতারে যুবশক্তির নেতাদের ওপর ছাত্রশক্তির হামলার অভিযোগ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রংপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় ইফতার মাহফিলে প্রবেশকে কেন্দ্র করে জাতীয় যুবশক্তি ও এনসিপির কয়েকজন নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে জাতীয় ছাত্রশক্তির মহানগর কমিটির কিছু নেতার বিরুদ্ধে। এ ঘটনায় যুবশক্তির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার বিকেলে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়াম-এ ইফতার মাহফিল শুরুর আগে প্রথম দফা হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। পরে অনুষ্ঠান শেষে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বলে জানা গেছে।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন জাতীয় যুবশক্তির মহানগর কমিটির সংগঠক মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির, জেলা কমিটির সংগঠক রাশেদুজ্জামান এবং লেমন শাহ। তারা রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া আরও দুজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সংগঠনের কয়েকজন নেতার দাবি, ইফতার অনুষ্ঠানের ভেন্যুতে প্রবেশের সময় দাওয়াত কার্ড না থাকায় কিছু নেতাকর্মীকে ঢুকতে বাধা দেওয়া হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে।

এনসিপির রংপুর মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন বলেন, কাউনিয়া-পীরগাছা এলাকা থেকে আসা কয়েকজন যুবশক্তির কর্মীর কাছে দাওয়াত কার্ড না থাকায় গেটে উত্তেজনা তৈরি হয়। পরে ছাত্রশক্তির কয়েকজন নেতা সেখানে হট্টগোল শুরু করেন।

অভিযোগে বলা হয়েছে, মহানগর ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব ফারহান তানভীর ফাহিম, যুগ্ম আহ্বায়ক রাজিমুজ্জামান হৃদয়সহ কয়েকজন নেতাকর্মী গেটে ধাক্কাধাক্কি করেন এবং কয়েকজনকে মারধর করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রশক্তির নেতারা। ফারহান তানভীর ফাহিম বলেন, রাজনৈতিক কর্মসূচিতে দুই পক্ষের মধ্যে কিছু মারামারি হয়েছে, তবে এ বিষয়ে মন্তব্য করার মতো কিছু নেই। আর যুগ্ম আহ্বায়ক রাজিমুজ্জামান হৃদয়ের দাবি, হামলার কোনো ঘটনা ঘটেনি এবং বিষয়টি দলের অভ্যন্তরীণ।

এদিকে ঘটনাটি নিয়ে রংপুর সার্কিট হাউসে দলের কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসেছেন বলে জানা গেছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও দলীয় সূত্রে জানানো হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত