সর্বশেষ
শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন: দাবি বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর
খামেনির শোকানুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের সামনে যে কুরআনের আয়াত তিলাওয়াত করা হলো, কী ছিল তার বার্তা?
শত্রু-মিত্রদের ভিন্ন ভিন্ন কুরআনের আয়াত শুনিয়ে কূটনৈতিক বার্তা দিল ইরান
ফুটবল বিশ্বে নতুন পরাশক্তি মরক্কো! আর্জেন্টিনা ব্রাজিল ছেড়ে মরোক্কান মুসলিম সিংহের সমর্থনে বাংলাদেশী ফুটবল পাগল সমর্থকরা
শ্রমিকদের জন্য সুখবর! বন্ধ রাষ্ট্রীয় কলকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
স্বাগতিক কানাডার স্বপ্নকে বিধ্বস্ত করে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কান সিংহরা
খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি দেখে বিস্মিত ট্রাম্প
ভেনেজুয়েলায় ভূমিকম্পের মৃত্যু প্রায় ৩ হাজারে, উদ্ধার অভিযান গুটিয়ে নিচ্ছে আন্তর্জাতিক দল
সকালের নাস্তায় সেদ্ধ ডিম কেন রাখবেন? জানুন নিয়মিত খাওয়ার ৬ স্বাস্থ্য উপকারিতা
জুলাই আন্দোলন ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের পরিণতি ভয়াবহ হতো
ফেড সুদহার বাড়ালে আরও কমতে পারে সোনার দাম, সতর্ক করল জেপি মরগান
ইতিহাস গড়া মিশরের আবেগঘন ঘোষণা! বিশ্বকাপের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন কোচ
সৌদি প্রতিনিধি দলের সামনে সূরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত তিলাওয়াত
জুলাই চেতনা নিয়ে ব্যবসা বা রাজনৈতিক ফায়দা না তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
তেহরানে খামেনির শোক সমাবেশে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধের’ স্লোগান

খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি দেখে বিস্মিত ট্রাম্প

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি তাকে বিস্মিত করেছে। তার ভাষায়, তিনি ধারণা করেছিলেন খামেনিকে অনেকেই অপছন্দ করেন, কিন্তু লাখো মানুষকে শোক প্রকাশ করতে দেখে তিনি অবাক হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি আরও দাবি করেন, চাইলে জানাজায় অংশ নেওয়া সবাইকে লক্ষ্যবস্তু করা সম্ভব ছিল, তবে তা করলে ভবিষ্যতে আলোচনার সুযোগই থাকত না।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, খামেনির দাফন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্র পারস্পরিক আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে সম্মত হয়েছে। তিনি বলেন, শোকানুষ্ঠান চলাকালে কোনো পক্ষই অপর পক্ষের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে না।

গত শুক্রবার তেহরানে খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন কর্মসূচি শুরু হয়েছে। সাত দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে শোকযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। শনিবার ও রোববার সাধারণ মানুষের জন্য তেহরানে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষের ধারণা, তেহরানে তিন দিনের কর্মসূচিতে দেড় থেকে দুই কোটি মানুষের সমাগম হতে পারে। শনিবার রাত থেকেই হাজারো মানুষ ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার বাইরে অবস্থান নিতে শুরু করেন।

শোকানুষ্ঠানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে এবং আকাশপথেও বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আগামী সোমবার খামেনির মরদেহ কোম শহরে নেওয়া হবে। পরে ইরাকের নাজাফ ও কারবালায় ধর্মীয় কর্মসূচি শেষে ৯ জুলাই ইরানের মাশহাদে তাকে দাফন করার কথা রয়েছে।
নিরাপত্তাজনিত কারণে বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনির ছেলে মোজতবা আলী খামেনি প্রকাশ্য শোকানুষ্ঠানে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শোকানুষ্ঠানে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়িলমাজ, চীন, ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহর প্রতিনিধিরা।

সূত্র: ডন, আল জাজিরা, এএফপি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ৫ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৯
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ৫ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৯
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত