সর্বশেষ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

ফেড সুদহার বাড়ালে আরও কমতে পারে সোনার দাম, সতর্ক করল জেপি মরগান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি ডেস্ক: আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রত্যাশার চেয়েও বেশি কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক জেপি মরগান। প্রতিষ্ঠানটির নতুন পূর্বাভাসে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক (ফেডারেল রিজার্ভ) সুদের হার আরও বাড়ালে সোনার বাজারে বড় চাপ তৈরি হতে পারে।

জেপি মরগানের মতে, সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা সোনার পরিবর্তে বেশি মুনাফা পাওয়া যায় এমন খাতে অর্থ বিনিয়োগে আগ্রহী হন। ফলে মূল্যবান এই ধাতুর চাহিদা কমে গিয়ে দাম আরও নেমে আসতে পারে।

ব্যাংকটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩০০ ডলার এবং চতুর্থ প্রান্তিকে ৪ হাজার ৫০০ ডলার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। এর আগে গত ৯ জুন প্রকাশিত পূর্বাভাসে বছরের শেষ নাগাদ সোনার দাম ৬ হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা দিয়েছিল তারা। তবে সর্বশেষ মূল্যায়নে সেই পূর্বাভাস উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

গত শুক্রবার আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৭৪ দশমিক ২১ ডলারে লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে দাম দুই শতাংশের বেশি বৃদ্ধি পেলেও দীর্ঘমেয়াদি ঝুঁকি বহাল রয়েছে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

তবে দীর্ঘমেয়াদে সোনার বাজার নিয়ে আশাবাদী জেপি মরগান। তাদের ধারণা, ২০২৭ সালের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনা এবং প্রকৃত চাহিদা বাড়ার কারণে সোনার বাজার আবারও শক্তিশালী অবস্থানে ফিরতে পারে।

এ ছাড়া ব্যাংকটির পূর্বাভাস অনুযায়ী, আগামী সময়ে প্রতি আউন্স রুপার গড় দাম ৬০ থেকে ৬৫ ডলারের মধ্যে থাকতে পারে। ২০২৬ সালের শেষ নাগাদ প্ল্যাটিনামের দাম ১ হাজার ৮০০ ডলার এবং ২০২৭ সালে ১ হাজার ৯৫০ ডলারে পৌঁছাতে পারে। একই সময়ে প্যালাডিয়ামের দাম প্রতি আউন্স ১ হাজার ৩৫০ ডলারে উঠতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সূত্র: রয়টার্স

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত