সর্বশেষ
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ভয়াবহতা বাড়ছেই, মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৯৫
বিশ্বকাপে বিসমিল্লাহ্ পড়ে পেনাল্টি নিয়ে সফল রোনালদোকে নিয়ে বিশ্ব ফুটবলে হইচই! তবে কি গোপনে মুসলিম হয়েছেন রোনালদো?
খামেনির কফিনের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন বাংলাদেশের ১১ দলীয় জোটের প্রতিনিধিরা
এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান
অবিশ্বাস্য ইতিহাসের নজির গড়তে যাচ্ছে তেহরান! আয়াতুল্লাহ্ খামেনির জানাজায় ২ কোটিরও বেশি মানুষের ঢল নামার সম্ভাবনা
পবিত্র কুরআন এবং ইসলাম ধর্মই শ্রেষ্ঠ পথ, তাই আমি ইসলাম গ্ৰহন করেছি, আলহামদুলিল্লাহ্। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের তারকা ফুটবলার টেটে ইয়ঙ্গি
ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর বিমানে আগুন ধরিয়ে দিল বিদ্রোহীরা
অফসাইডে ভেঙে গেল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলো নিশ্চিত করল পর্তুগালষ
খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে লাখো মানুষের ঢল
কারবালার প্রতীকী লাল পতাকায় মোড়ানো হলো খামেনির কফিন
৮ মাসে নিজ হাতে পুরো কুরআন লিখে আলোড়ন, সুরাইয়া জান্নাতকে বাবার ১ লাখ টাকা পুরস্কার
শহীদ আলী খামেনির জানাজাকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ইরানের
বিশুদ্ধ আকিদা ছাড়া রাষ্ট্রের কল্যাণ কোনভাবেই সম্ভব নয়: রাবেতাতুল ওয়ায়েজীন
ফিলিস্তিন প্রশ্নে আবারও স্পষ্ট বার্তা বাংলাদেশের, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অটল সমর্থনের পুনর্ব্যক্ত

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ভয়াবহতা বাড়ছেই, মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৯৫

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা আরও বেড়েছে। দেশটির সরকার জানিয়েছে, সর্বশেষ হিসাবে প্রাণহানি দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৫ জনে। এছাড়া আহত হয়েছেন ১২ হাজার ৪০০ জন।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তিনি বলেন, প্রকাশিত সব তথ্য কঠোর যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত করা হয়েছে।

রদ্রিগেজ জানান, প্রাথমিক তালিকায় মৃত হিসেবে থাকা পাঁচজনকে পরে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। আঙুলের ছাপভিত্তিক পরিচয় যাচাইয়ের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর হতাহতের তালিকা সংশোধন করা হয়েছে। তিনি বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য সরকার প্রকাশ করতে চায় না।

গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।

সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক এবং আন্তঃআমেরিকান উন্নয়ন ব্যাংক (আইডিবি)-এর সঙ্গে সহায়তা নিয়ে আলোচনা চলছে। ইতোমধ্যে পুনর্গঠন কার্যক্রমে প্রাথমিকভাবে ২০ কোটি মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।

সরকারি হিসাবে, ভূমিকম্পে ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা গ্রহণের জন্য লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের উন্নয়ন ব্যাংক (সিএএফ)-এ বিশেষ তহবিলও খোলা হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত ভবনের অবস্থা মূল্যায়ন ও পুনর্গঠন পরিকল্পনায় সহায়তা করতে ইসরাইলের বিশেষজ্ঞদের একটি দল ভেনেজুয়েলায় পৌঁছেছে।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, এই ভূমিকম্পে ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদের প্রায় ৬৭০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।

সরকারের তথ্য অনুযায়ী, প্রায় ১২ হাজার ৮০০ জন মানুষ গৃহহীন হয়েছেন। অন্যদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ১৬ হাজার।

এ ছাড়া ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী হোসে মুসিও সম্প্রতি ভেনেজুয়েলা সফর করে মানবিক সহায়তা ও পুনর্গঠন কার্যক্রমে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন।

সূত্র: সিএনএন

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৮
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২১
মাগরিবসন্ধ্যা ৬:৫০
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৮
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২১
মাগরিবসন্ধ্যা ৬:৫০
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত