সর্বশেষ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

নির্বাচনে অংশ নিতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ নিরুৎসাহিত করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো শিক্ষক নির্বাচনে প্রার্থী হতে চাইলে আগে সরকারি চাকরি থেকে পদত্যাগ করতে হবে। এ বিষয়ে আইন প্রণয়নেরও সুপারিশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর একটি হোটেলে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণে সরকার বড় ধরনের বিনিয়োগ করছে। তাই এই মানবসম্পদকে শিক্ষাক্ষেত্রেই কার্যকরভাবে কাজে লাগানো প্রয়োজন। কেউ যদি নির্বাচনী রাজনীতিতে যুক্ত হতে চান, তাহলে চাকরি ছেড়েই সেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখা জরুরি। একই সঙ্গে প্রাপ্ত অর্থায়নের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, চলমান এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন (জিপিই)-এর আওতায় ইউনেস্কো ও ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা খাতের জন্য প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন অনুমোদিত হয়েছে, যা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যয় করা হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত