সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

খালাস না করে জাহাজে পণ্য মজুদ, আকস্মিক পরিদর্শনে মামলার নির্দেশ দিয়েছেন মন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের মুক্তারপুর এলাকায় ধলেশ্বরী নদীতে কয়েকটি লাইটার জাহাজে পণ্য খালাস না করে রাখার ঘটনা ধরা পড়েছে। এ ঘটনায় হঠাৎ ওই এলাকায় এসে পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী ও কর্মকর্তাদের উপস্থিতিতে জানা যায়, এসব জাহাজে আমদানি করা গম ও ভুট্টা রাখা ছিল। নির্ধারিত সময়ে গুদামে খালাস না করে এগুলো ৬ থেকে ১৮ দিন নদীতেই রাখা হয়েছিল। মন্ত্রী নির্দেশ দিয়েছেন, এ ধরনের দেরি করার জন্য যেসব কোম্পানি দায়ী, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

শেখ রবিউল আলম বলেন, “লাইটার জাহাজে পণ্য রাখা হয় বাজারে সংকট সৃষ্টি করতে। আমরা এটি দেখার জন্য এসেছি। পণ্য নির্ধারিত সময়ে খালাস না করার দায়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানিয়েছেন, এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে এবং সম্ভাব্য সমস্যাজনক স্থানে আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিদর্শনের পর মন্ত্রী নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি ও বাঙ্ক টার্মিনাল, নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত নারায়ণগঞ্জ নদী বন্দরের ৫ নম্বর ঘাট সংলগ্ন টার্মিনাল ভবন পরিদর্শন করেছেন। কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণকালে তিনি বলেন, পরিবহন খাতে কোনো ভাড়া বাড়ানোর চেষ্টা বরদাস্ত করা হবে না এবং চাঁদাবাজির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে তা ফৌজদারি অপরাধ হিসেবে মোকাবিলা করা হবে।

সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম-পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত