সর্বশেষ
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি

গাজায় ই/সরাইলি হামলায় কমপক্ষে ৩২২ শিশু নি’হত: ইউনিসেফের প্রতিবেদন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের সামরিক বাহিনী গত ১০ দিন ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় নারী, পুরুষ, বৃদ্ধ এবং শিশুরাও রেহাই পাচ্ছে না। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গত ১০ দিনে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩২২ শিশু নিহত হয়েছে।

হামলায় আহত হয়েছে আরও ৬০৯ জন শিশু। প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন শিশু নিহত বা পঙ্গু হচ্ছে। ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আল নাসের হাসপাতালের সার্জারি বিভাগেও হামলা চালানো হয়, যার ফলে সেখানে চিকিৎসাধীন শিশুরা হতাহতের শিকার হয়।

ইসরাইল গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও তীব্র বোমাবর্ষণ শুরু করেছে। এসব হামলায় গাজায় বসবাসরত বহু শিশু নিহত ও আহত হয়েছে। যুদ্ধবিরতি থাকা অবস্থায়ও শিশুদের জন্য নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছিল না।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেছেন, “যুদ্ধবিরতি শিশুদের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় জীবনরেখা। কিন্তু ইসরাইলি হামলায় শিশুরা আবারও সহিংসতা এবং বঞ্চনার চক্রে নিমজ্জিত হয়েছে।”

ইউনিসেফ জানিয়েছে, গত ১৮ মাসে চলমান সহিংসতায় ১৫ হাজারের বেশি শিশু নিহত এবং ৩৪ হাজারের বেশি আহত হয়েছে। প্রায় দশ লক্ষ শিশু বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী তাঁবুতে বা ক্ষতিগ্রস্ত বাড়িতে আশ্রয় নিয়েছে।

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে না পারায় খাদ্য, নিরাপদ পানি, আশ্রয় এবং চিকিৎসা সেবা ক্রমশ সংকটাপন্ন হয়ে পড়েছে। অপুষ্টি, রোগ এবং অন্যান্য প্রতিরোধযোগ্য সমস্যার কারণে শিশুমৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

ইউনিসেফ জানিয়েছে, শিশুদের সুরক্ষার জন্য মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি, সকল সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে ইউনিসেফ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত