
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জুলাইয়ের চেতনা হচ্ছে গণভোট, যা এখনও কার্যকরভাবে স্বীকৃত নয়। তিনি বলেন, “গণভোটকে যদি অস্বীকার করা হয়, তাহলে বর্তমান সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে।
শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রমাদান ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
রেজাউল করিম বলেন, জুলাই আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্বে এসেছেন এবং ডা. শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হয়েছেন। তিনি আরও জানান, দেশের অনেক মানুষ দেশে ফিরে এসেছেন। তার ভাষায়, গণভোটের রায়কে যদি উপেক্ষা করা হয়, তাহলে জনগণের রায় কার্যকর না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ মানুষ রাস্তায় নামার বাধ্য থাকবে।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, ১৯ নম্বর তেওয়ারীগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর ডা. রাজন, সেক্রেটারি কাউসার হামিদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাপনিতে প্রায় আড়াইশ পরিবারে রমাদানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।




























