
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সরকারি ছুটির দিন হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান তার কার্যক্রমে ব্যস্ত ছিলেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হন।
সেখানে বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তারা প্রধানমন্ত্রীরকে স্বাগত জানান। অফিসে প্রধানমন্ত্রীর সাথে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানরা মতবিনিময় করেন। এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ইসমাইল জবিহউল্লাহ, হুমায়ুন কবির, রাশেদ আল মাহমুদ তিতুমীর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম, জাহের উর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন। বিকালে তিনি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতারেরও যোগ দেবেন।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর প্রতিটি শনিবার সরকারি ছুটির দিনেও তিনি নিয়মিত অফিস করছেন।





























