সর্বশেষ
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

তালা ভেঙে অফিসে পতাকা উত্তোলন করে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের, এলাকায় উত্তেজনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: তালা ভেঙে আ.লীগ অফিসে পতাকা উত্তোলন
পাবনার বেড়া উপজেলায় দীর্ঘদিন তালাবদ্ধ থাকা আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে তালা ভেঙে ঢুকে জাতীয় পতাকা উত্তোলন ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার সকালে বেড়া বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলাম তারেকের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

পরে তারা সেখানে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছবি সংবলিত ব্যানার টাঙান। একই সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। আওয়ামী লীগ নেতাকর্মীরা চলে যাওয়ার পরপরই সেখানে পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তাদের দাবি, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা টাঙানো ব্যানার নামিয়ে আগুন ধরিয়ে দেন।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বেড়া মডেল থানার ওসি নিতাই সরকার জানান, ঘটনাস্থলে গিয়ে কোনো ব্যানার পাওয়া যায়নি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের পর থেকে ওই কার্যালয়টি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ছিল।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত