সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছে ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন।

শুক্রবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উদ্দেশে পাঠানো চিঠির বিষয়বস্তু পাঠ করে শোনান সংগঠনের সদস্য সচিব রোবাইয়াত ফাতিমা তনি। এ সময় সংগঠনের আহ্বায়ক নীলা ইসরাফিলসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান ও দলটির শীর্ষ নেতারা বিভিন্ন সময়ে নারীদের রাষ্ট্র ও দলীয় নেতৃত্বে অংশগ্রহণ নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সংবিধানবিরোধী এবং বৈষম্যমূলক। সংগঠনটির দাবি, নারীরা রাষ্ট্রপ্রধান, দলীয় প্রধান বা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিতে পারবেন না, এমন অবস্থান দেশের সংবিধানের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।

রোবাইয়াত ফাতিমা তনি বলেন, সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো রাজনৈতিক দল যদি লিঙ্গসমতার বিরোধিতা করে, তবে তাদের নিবন্ধন বাতিলের আইনগত সুযোগ রয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, জামায়াতের এই অবস্থান রাষ্ট্র পরিচালনায় নারীর সাংবিধানিক অধিকারকে অস্বীকার করে এবং এটি একটি চরম বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

সংগঠনটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে তিনটি দাবি জানানো হয়, জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়টি দ্রুত পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অবমাননাকর বক্তব্যের জন্য সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার ব্যবস্থা করা।

একইসঙ্গে নারীদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ও কার্যক্রমের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত