সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

জামিনে মুক্ত হয়েই জুলাই যোদ্ধাদের হুমকি দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-এর একাধিক নেতাকর্মী জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছেন এবং জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে এসব পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, হত্যাসহ গুরুতর মামলার আসামি হয়েও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জামিনে বেরিয়ে এসে মামলার বাদী ও সাক্ষীদের ‘দেখে নেওয়া হবে’ বলে ভয়ভীতি দেখাচ্ছেন। এতে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। অভিযোগ রয়েছে, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

স্থানীয় সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেসব মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে সরকার গঠনের পর সেই মামলার অনেক আসামিই একে একে জামিন পাচ্ছেন। জামিনে বেরিয়ে তারা এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন এবং প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতাও চালাচ্ছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের একটি অংশ এসব বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। কোথাও কোথাও পুলিশ সদস্যদের নিষ্ক্রিয়তা কিংবা প্রভাবশালী মহলের চাপের কারণে অভিযুক্তরা আরও সাহস পাচ্ছে বলেও দাবি করা হচ্ছে। ফলে মামলার বাদী ও সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

রংপুরের বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একাধিক নেতা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন বলে অভিযোগ রয়েছে। তারা জুলাই আন্দোলনে জড়িত পরিবারগুলোর সদস্যদের ভয় দেখাচ্ছেন এবং রাজনৈতিক পটপরিবর্তনের কথা বলে মানসিক চাপ সৃষ্টি করছেন।

এ বিষয়ে জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন নেতার ভাষ্য, যারা ছাত্র-জনতার ওপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের দ্রুত গ্রেপ্তার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা দাবি করেছেন।

এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। অভিযোগ প্রমাণিত হলে যে কোনো অপরাধীর বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত