সর্বশেষ
ইরান যুদ্ধ ইস্যুতে কংগ্রেসে ট্রাম্পের বড় পরাজয়, যুদ্ধ বন্ধে নিজের দলেই ভাঙন
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়

টপ অর্ডারের নির্লজ্জ দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং” টাইগার সমর্থকদের হতাশ করে ফাইনালে পাকিস্তান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরের অঘোষিত সেমিফাইনাল। সামনে সুযোগ—জিতলেই ফাইনাল, হারলেই বিদায়। এমন উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শুরুটা ছিল দারুণ বাংলাদেশের। দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১৩৫ রানে আটকে দিয়েছিল টাইগাররা। গ্যালারিতে তখনো আশার আলো—আজই হয়তো ফাইনালে জায়গা করে ইতিহাস গড়বে বাংলাদেশ।

কিন্তু শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতার কারণে গুঁড়িয়ে যায় সেই স্বপ্ন। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে একের পর এক ব্যাটারের আসা-যাওয়ায় ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। স্বাভাবিক ক্রিকেট খেলার বদলে দায়িত্বজ্ঞানহীন শট খেলতে গিয়ে হুড়মুড় করে উইকেট হারায় টাইগাররা। ফল—শেষ পর্যন্ত মাত্র ১১ রানে হেরে বিদায় নিতে হলো এশিয়া কাপ থেকে।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান আর রিশাদ হোসেনের দারুণ বোলিংয়ে এক পর্যায়ে ৭১ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। তবে লোয়ার অর্ডারে মোহাম্মদ হারিস (২৩ বলে ৩১) ও মোহাম্মদ নওয়াজ (১৫ বলে ২৫) ঝড়ো ব্যাটিং করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।

বাংলাদেশের হয়ে তাসকিন ৩টি, রিশাদ ও মেহেদী ২টি করে উইকেট নেন।

কিন্তু ব্যাট হাতে জয়ের পথে এগোতে পারেনি বাংলাদেশ। শুরুতেই টপঅর্ডারের দায়িত্বজ্ঞানহীন শট, মাঝের দিকে এলোমেলো ব্যাটিং আর লোয়ার অর্ডারে ধস—সব মিলিয়ে হাতছাড়া হলো বড় সুযোগ।

অতীতের মতো আবারও বড় ম্যাচে ব্যাটিং ব্যর্থতাই কাল হলো বাংলাদেশের। ফলে চতুর্থবারের মতো এশিয়া কাপ ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে চুরমার হলো টাইগারদের।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত