সর্বশেষ
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে আরও কমেছে স্বর্ণের দাম
বিশ্বকাপ ফাইনালে হারের পর স্পেনকে কৃতিত্ব দিলেন মেসি
আরেকটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
আজকের বিশ্বকাপানো হাই ভোল্টেজ ফাইনালে কার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি? ই/ সরাইলপ্রেমী মেসি? নাকি ফি/ লিস্তিনপ্রেমী ইয়ামাল?
পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৫
লিও মেসি ইসরাইল-মুসলিম তারকা ইয়ামাল ফিলিস্তিন, সব ছাপিয়ে আজকের বিশ্বকাপানো ফাইনাল রূপ নিয়েছে ইসরাইল ফিলিস্তিন যু/দ্ধে
নোয়াখালীর ফেনীতে ৪০ সেকেন্ডের বিধ্বংসী টর্নেডোতে, লণ্ডভণ্ড একটি গ্রাম
এবার অমুসলিম ভূখণ্ডে মন্দিরের জমি নিলামে কিনল মুসলিমরা, মসজিদ নির্মাণের পরিকল্পনায় ক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়
লামিন ইয়ামালের ফি/ লিস্তিন সংহতিতে কাঁপছে ফুটবল বিশ্ব! মেসির ই/সরাইল প্রীতিতে ক্ষু/ ব্ধ কোটি কোটি ভক্ত, ফাইনালের আগে আ/ র্জেন্টিনা ছেড়ে স্পেনের পক্ষে মু/ সলিম বিশ্ব
লাশের পাহাড় ভেনেজুয়েলায়! প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৫ হাজার, ধ্বংসস্তূপে এখনো মিলছে মরদেহ

শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দেশের শিশুদের কাঁধে ব্যাগভর্তি বইয়ের চাপ দেখতে চান না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিশুদের মুখে হাসি থাকুক, খেলাধুলা ও সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলুক, সেটিই সরকারের প্রত্যাশা।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট ভবিষ্যতের প্রতিভাবান খেলোয়াড় তৈরির একটি বড় প্ল্যাটফর্ম। এখান থেকেই আগামী দিনের আন্তর্জাতিক মানের ফুটবলার উঠে আসতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে মিড-ডে মিল চালু করা হচ্ছে। চলতি বছরের মধ্যেই দেশের সব প্রাথমিক বিদ্যালয় এই সুবিধার আওতায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষকদের কল্যাণ ভাতা প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের অর্থ বা অবসর ভাতা পাননি, তাদের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ খাতে প্রায় দুই হাজার কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে এবং অল্প সময়ের মধ্যেই কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে আরও বিকেন্দ্রীকরণ ও বহুমাত্রিক করার উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীরা যাতে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডেও সমান দক্ষ হয়ে উঠতে পারে, সে লক্ষ্যে কাজ চলছে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শক্তিশালী প্রাথমিক শিক্ষাই একটি শক্তিশালী বাংলাদেশের ভিত্তি। শিক্ষার্থীদের দক্ষ, আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২০ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১২

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২০ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১২

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত