
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে কোনো রাজনৈতিক সীমানাই নিরাপদ থাকবে না।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি বোমা হামলা চালিয়ে যায়, তাহলে ইরান পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করবে। তার ভাষায়, তেহরান আর কেবল পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
মোহসেন রেজায়ি আরও বলেন, যুদ্ধ চলাকালে আলোচনার সুযোগ শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত ইরানের লক্ষ্য ছিল আত্মরক্ষা এবং সংঘাতের বিস্তার ঠেকানো। তবে পরিস্থিতি পরিবর্তিত হলে তাদের কৌশলেও পরিবর্তন আসবে।
তিনি দাবি করেন, সংঘাত নিয়ন্ত্রণে রাখার অংশ হিসেবেই ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে।
সূত্র: Al Jazeera


























