সর্বশেষ
২১ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি

আগামী ৫ বছরে সোনার দাম দ্বিগুণ হতে পারে, আউন্স ৮ হাজার ডলারের পূর্বাভাস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি ডেস্ক: বিশ্ববাজারে সোনার দাম আগামী পাঁচ বছরের মধ্যে উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক অর্থনীতিবিদরা। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২০৩১ সালের মধ্যে প্রতি আউন্স সোনার দাম ৮ হাজার মার্কিন ডলারে পৌঁছাতে পারে, যা বর্তমান দামের তুলনায় প্রায় দ্বিগুণ।

জার্মানির ডয়চে ব্যাংকের বিশ্লেষকদের এক গবেষণায় বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ব্যাপক হারে সোনা কেনার প্রবণতা এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ হতে পারে।

তথ্য অনুযায়ী, ২০২০ সালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল প্রায় ১ হাজার ৫৮৫ ডলার। বর্তমানে সেই দাম বেড়ে ৪ হাজার ৫০০ ডলারের বেশি হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরে সোনার দাম আরও বড় উল্লম্ফন ঘটতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে জেপি মরগ্যান ও ইউবিএসসহ কয়েকটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের ধারণা, ২০২৬ সালের শেষ নাগাদ প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার থেকে ৫ হাজার ৫০০ ডলারের মধ্যে পৌঁছাতে পারে।

বিশেষজ্ঞদের মতে, চীন, ভারত, রাশিয়া ও তুরস্কসহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের স্বর্ণের রিজার্ভ বাড়িয়ে চলেছে। পাশাপাশি বৈশ্বিক অস্থিরতা, ভূরাজনৈতিক সংঘাত এবং তুলনামূলক কম সুদের হার বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদ হিসেবে সোনার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলছে।

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব বাংলাদেশের বাজারেও পড়তে পারে। বর্তমানে দেশে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। বিশ্ববাজারে দাম আরও বাড়লে দেশের বাজারেও সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: ডয়চে ব্যাংকের গবেষণা, জেপি মরগ্যান ও ইউবিএসের বাজার বিশ্লেষণ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৫
এশা রাত ৭:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৫
এশা রাত ৭:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত