সর্বশেষ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

শিক্ষার্থীদের আন্দোলন অটোপাস বা পরীক্ষা বাতিলের জন্য নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের উদ্দেশ্য অটোপাস বা পরীক্ষা বাতিল নয়, বরং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের ভোগান্তির সমাধান নিশ্চিত করা।

শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শিক্ষার্থীরা বন্যা, জলাবদ্ধতা ও চরম দুর্ভোগের মধ্যে পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য না হওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি বারবার পরিবর্তিত পরীক্ষা পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগের অংশ না হওয়ার কথাও তারা বলছে। তার ভাষায়, এটি একটি যৌক্তিক, মানবিক ও ন্যায্য আন্দোলন।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, শিক্ষার্থীরা সরকারবিরোধী আন্দোলনে নামেনি। কিন্তু কিছু রাজনৈতিক ও সামাজিক মহল আন্দোলনটিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। এতে শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলা, গ্রেপ্তার ও হয়রানির পরিবেশ তৈরি হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি দাবি করেন, বিভিন্ন শিক্ষার্থীর কাছ থেকে এমন অভিযোগ পাওয়া গেছে যে, তাদের সঙ্গে যোগাযোগ করে গোয়েন্দা পুলিশের পরিচয়ে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগগুলো সত্য হলে তা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন, গ্রেপ্তারের হুমকি ও হয়রানি বন্ধ করে তাদের সঙ্গে আলোচনায় বসা উচিত। সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ভিন্নমত প্রকাশের কারণে শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ে চিহ্নিত করা বা সামাজিকভাবে হেয় করা গণতান্ত্রিক রাষ্ট্রের চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই সরকারকে সংযম ও আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত