সর্বশেষ
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট
ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ্ বন্ধু কর্তৃক হ/ত্যার ভয়ং’কর লোমহর্ষক রহস্য উন্মোচিত হলো
ভারতে মুসলিম সম্প্রদায়ের উপর বর্বরোচিত জুলুম, ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল দেশটির উগ্র-জ/ঙ্গি হিন্দুত্ববাদী প্রশাসন
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী যুদ্ধের ধামামা
জুলাই সনদ বাস্তবায়ন সহ ছয় দফা দাবি না মানলে বর্তমান সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবোঃ কঠোর হুশিয়ারি জামায়াত আমীরের

ট্রাম্পের স্বাক্ষরে আর আস্থা নেই, দাবি ইরানের সর্বোচ্চ নেতার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র বারবার দ্বিপক্ষীয় সমঝোতা লঙ্ঘন করেছে। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের ওপর আর বিশ্বাস করার সুযোগ নেই।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা বারবার ভঙ্গের মাধ্যমে ওয়াশিংটন প্রমাণ করেছে, মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো কার্যকর মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই।

খামেনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নীতিতে জবরদস্তি, আধিপত্যবাদ এবং কঠোর আচরণই প্রধান বৈশিষ্ট্য হিসেবে রয়ে গেছে।

তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি সংঘাত আরও বাড়ানোর পথে এগোয়, তাহলে তার মূল্যও আরও বেশি দিতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের জনগণ এবং তথাকথিত “প্রতিরোধ অক্ষ” যুক্তরাষ্ট্রকে এমন জবাব দেবে, যা তারা দীর্ঘদিন মনে রাখবে।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে খামেনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় জনগণ এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিভেদ এড়িয়ে ঐক্য ধরে রাখাই দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত ভঙ্গ করায় তেহরানও ওই সমঝোতার প্রতি নিজেদের অঙ্গীকার স্থগিত করেছে।

উল্লেখ্য, গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে এরপরও দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা চলতে থাকায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বেড়েছে।

সূত্র: Anadolu Agency

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩০
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৯
মাগরিবসন্ধ্যা ৫:৫৮
এশা রাত ৭:১৪

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩০
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৯
মাগরিবসন্ধ্যা ৫:৫৮
এশা রাত ৭:১৪

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত