সর্বশেষ
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

দীর্ঘ ২২ বছর ধরে মুয়াজ্জিনকে বিনামূল্যে মনভরে খাবার খাওয়াচ্ছেন হোটেল মালিক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

সিলেট প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে এক ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন হোটেল মালিক আব্দুল কাইয়ুম। প্রায় ২২ বছর ধরে তিনি এক মুয়াজ্জিনকে প্রতিদিন মাছ-মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছেন বিনামূল্যে। কাইয়ুমের হোটেলের নাম ‘জিলানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’, যা উপজেলা মনতলা স্টেশন বাজারের কলেজ রোডে অবস্থিত।

যাকে তিনি খাওয়াচ্ছেন তিনি হলেন মোহাম্মদ আলী, মনতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশাদার মুয়াজ্জিন। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও সুরেলা কণ্ঠে আজান দেওয়ার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে এই মসজিদে দায়িত্ব পালন করে আসছেন।

আব্দুল কাইয়ুম জানান, আল্লাহর সন্তুষ্টি এবং মানবিক কারণেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। প্রতিদিন প্রায় একশ থেকে দেড়শ টাকার খাবার তিনি মুয়াজ্জিনকে খাওয়ান। ২২ বছরে এর হিসাব দাঁড়ায় প্রায় ৮ লাখ টাকা। তবে তিনি এসব নিয়ে কোনো প্রচার চান না, বরং সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন।

হোটেলের কর্মী লিটন দেব বলেন, মুয়াজ্জিন সাহেবকে আমরা অত্যন্ত মায়া করে খাওয়াই। তিনি যা খেতে চান তাই আমরা পরিবেশন করি। বয়সের কারণে এখন তিনি আগের মতো বেশি ভাত খেতে পারেন না।

মুয়াজ্জিন মোহাম্মদ আলী বলেন, এই হোটেল এখন তার কাছে ঘরের মতো। এখানে ঘরোয়া পরিবেশে রান্না হয় বলে নিয়মিত খেয়েও কোনো সমস্যা হয় না। ভালোবাসা দিয়ে খাওয়ানোর কারণে তিনি নিয়মিত তাদের জন্য দোয়া করেন।

এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মাধবপুরের ইউএনও মুজিবুল ইসলাম, স্থানীয় ইউপির প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন, মনতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি মাওলানা নুরুজ্জামানসহ এলাকার অনেক বিশিষ্টজন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত