সর্বশেষ
শুরু হলো সেরা ফুটবল বিশ্লেষক প্রতিযোগিতা ২০২৬: ব্রাজিল-হাইতি ম্যাচে সঠিক প্রেডিকশনে হয়ে যান আওয়ার টাইমসের সপ্তাহসেরা বিশ্লেষক; জিতে নিন আকর্ষণীয় পুরস্কার
দায়িত্ব পালনে প্রচণ্ড চাপ অনুভব করছিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন কথার রহস্য কি?
প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল, বৃষ্টিতে ভোগান্তিতে হাজারো মানুষ
ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে প্রথম টি টোয়েন্টিতে টাইগারদের উড়িয়ে দিল অস্ট্রেলিয়া, সমর্থকদের ক্ষোভ
জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় হবে, পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
শিক্ষাখাতে সবচেয়ে বেশি অবদান ছিল বেগম খালেদা জিয়ার: শিক্ষামন্ত্রী
খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় ক্ষোভ প্রধানমন্ত্রীর
শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, এক লাখ টাকা জরিমানার আদেশ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী, ভরিতে নতুন দর নির্ধারণ
ইনজুরি কাটিয়ে ব্রাজিলের অনুশীলনে ফিরলেন নেইমার, ভক্তদের মধ্যে স্বস্তি
ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভেলিনোর ৬০ বছরের রেকর্ড ছুঁলেন মেসি
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল টিকে থাকতে পারত না: ডোনাল্ড ট্রাম্প
চুক্তি অনুযায়ী ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না: ট্রাম্প
মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা, বড় জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার
পিতা মুক্তিযুদ্ধে শহীদ ১৯৭১-এ, অথচ জামায়াত এমপির জন্ম ১৯৮১-তে: বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ঝড়

নেতানিয়াহুকে লাঠি-পাথর মেরে দেশ থেকে তাড়ানোর ডাক দিলেন ইসরাইলি সাবেক প্রধানমন্ত্রী বারেক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, আসন্ন সাধারণ নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো চেষ্টা হলে জনগণকে কঠোর গণআন্দোলনের মাধ্যমে তার মোকাবিলা করতে হবে।

বারাকের দাবি, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে দেশের নিরাপত্তা পরিস্থিতিকে ব্যবহার করতে পারেন। তার মতে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং সামরিক অভিযান দীর্ঘায়িত হওয়ার ফলে নির্বাচন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট আরও গভীর হচ্ছে। তিনি অভিযোগ করেন, চলমান বিভিন্ন রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জের কারণে সরকার গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করছে।
এহুদ বারাক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়েও সমালোচনা করেন। তার বক্তব্য, সাম্প্রতিক আঞ্চলিক নীতিগুলো ইসরাইলের কৌশলগত লক্ষ্য পূরণে প্রত্যাশিত ফল আনতে পারেনি।

বারাকের মন্তব্য প্রকাশের পর নেতানিয়াহুর দল লিকুদ পার্টির নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। দলটির কয়েকজন নেতা সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক বলে আখ্যা দিয়েছেন। তারা এ বক্তব্যের বিষয়ে তদন্তেরও দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে ইসরাইলের রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব। দেশটিতে আগামী কয়েক মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন প্রেক্ষাপটে সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে প্রকাশ্য বাকযুদ্ধ রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৭ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৭ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১৫

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত