সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদা না দেওয়ায় ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার পরিবারসহ চারজনকে মারধর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ময়মনসিংহ নগরে এক ব্যাংক কর্মকর্তা, তার স্ত্রীসহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে। নির্মাণাধীন ভবনের জন্য স্থানীয়ভাবে চাঁদা দাবি এবং তাদের কাছ থেকেই নির্মাণসামগ্রী কিনতে বাধ্য করার অভিযোগও পাওয়া গেছে।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সোমবার (১৫ জুন) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

ভুক্তভোগী নজরুল ইসলাম শেরপুর জেলার বাসিন্দা। তিনি নগরের চরপাড়া এলাকায় জনতা ব্যাংকের একটি শাখায় কর্মরত। অভিযোগ অনুযায়ী, তিনি কয়েক মাস আগে ময়নার মোড় এলাকায় জমি কিনে পাঁচতলা ভবনের নির্মাণকাজ শুরু করেন।

নির্মাণকাজ শুরুর পর থেকেই স্থানীয় সাইফুল ইসলামসহ কয়েকজন তার কাছে চাঁদা দাবি করেন এবং তাদের কাছ থেকেই নির্মাণসামগ্রী কেনার জন্য চাপ দেন। তবে ভুক্তভোগী অন্য জায়গা থেকে সামগ্রী কিনে কাজ চালিয়ে গেলে তারা ক্ষুব্ধ হন।

অভিযোগে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে হুমকি দেওয়ার পর রোববার সন্ধ্যায় নির্মাণাধীন বাড়িতে গিয়ে হামলা চালানো হয়। এতে নজরুল ইসলাম, তার স্ত্রী মাসুমা হায়াত, ভাই আজিজুল ইসলাম এবং প্রতিবেশী ব্যাংক কর্মকর্তা সাকিম আহম্মেদ আহত হন। হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগও রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একসঙ্গে ভুক্তভোগীদের ওপর অতর্কিত হামলা চালাচ্ছেন এবং মারধর করছেন।

ভুক্তভোগী মাসুমা হায়াত বলেন, “আমাকে ও আমার পরিবারকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল। পরে সরাসরি বাড়িতে এসে হামলা চালায় তারা।”

নজরুল ইসলাম বলেন, “চাঁদা না দেওয়ায় এবং তাদের কাছ থেকে মালামাল না কেনায় আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত