সর্বশেষ
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী

পদত্যাগ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ যা বললেন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানিয়েছেন, তার পদত্যাগ সংক্রান্ত যেকোনো আনুষ্ঠানিক ঘোষণা প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং থেকেই দেওয়া হবে।

বুধবার বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চলমান ও সম্পন্ন হওয়া উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উদ্যোগের কথাও জানান।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, তিনি জাতীয় নির্বাচনে অংশ নেবেন, তবে কোন আসন থেকে এবং কোন রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন—তা পরে জানানো হবে।

পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটি আমার বলার এখতিয়ার নয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ই এ বিষয়ে আনুষ্ঠানিক জানাবে।”

তিনি আরও বলেন, “আমি নিজেও বিশ্বাস করি, উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা ঠিক নয়। যদিও আইনগত বাধা নেই, তবুও আমি আমার কথার সঙ্গে সামঞ্জস্য রেখে আচরণ করব।”

সরকার-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিয়মিত বৈঠকে কয়েকজন উপদেষ্টার পদত্যাগের বিষয়টি আলোচনায় উঠে আসে। সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই দুটি উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হচ্ছিল।

তথ্যানুসন্ধানে জানা যায়, তপশিল ঘোষণা হওয়ার পর ছাত্র প্রতিনিধিদের সরকারের অংশ থাকা নিয়ে উচ্চপর্যায় থেকে প্রশ্ন উঠেছে। তাদের কেউ নির্বাচন করুক বা না করুক—তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত বলে মত দিয়েছেন সরকারের নীতিনির্ধারকরা।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে তিনজন উপদেষ্টা পরিষদে জায়গা পান। তাদের একজন আসিফ মাহমুদ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত