সর্বশেষ
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার

পলাতক নেতাদের নির্দেশে মাঠে নামছে আওয়ামী লীগ, অরাজক পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে অস্থিরতা ও সহিংসতা ছড়াতে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক শীর্ষ সূত্রে জানা গেছে, পলাতক আওয়ামী ‘গডফাদার’ নেতাদের নির্দেশে নাশকতার অপচেষ্টা চালানো হচ্ছে। কখনো প্রকাশ্যে, কখনো ছদ্মবেশে মাঠে নেমে রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, দলটির পলাতক সিনিয়র নেতারা স্পষ্ট নির্দেশ দিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা যেন কোনোভাবে স্বাভাবিক না থাকে। এজন্য যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সুযোগ নিতে দলীয় কর্মীদের ইতিমধ্যে মাঠে নামানো হয়েছে। সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলন, সচিবালয়ে হামলা, মাইলস্টোন ট্র্যাজেডি ঘিরে গুজব ছড়ানো, সবই এই অপকৌশলের অংশ বলে অভিযোগ উঠেছে।

আইজিপি বাহারুল আলম এক বিবৃতিতে বলেন, “আওয়ামী অপশক্তির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। সচিবালয় ও দিয়াবাড়ির ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। শেখ হাসিনাকে ফেরত আনার স্লোগানদাতা শাকিল মিয়া শাক্কুকে যাত্রাবাড়ী থেকে ধরা হয়েছে। কেউই ছাড় পাবে না।”

এদিকে পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, “বিভিন্ন আন্দোলন-কর্মসূচিকে ঘিরে অরাজকতা ছড়াতে নিষিদ্ধ ছাত্রলীগ জড়িত। ভিডিও দেখে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। ইতিমধ্যে অনেকে ধরা পড়েছে, বাকিদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনা, সচিবালয়ের ভেতরে পুলিশের সঙ্গে সংঘর্ষ—এসবই সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ক্ষোভকে পুঁজি করে গুজব ছড়িয়ে সরকারের বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা। ঢাকার উত্তরা, গুলিস্তান, সচিবালয়, শ্যামপুরে একের পর এক নাশকতার চেষ্টা ধরা পড়ছে।

গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, “যারা শেখ হাসিনার পতন চেয়ে রাজপথে ছিল, তাদের মধ্যকার বিভক্তি ও সরকারের ব্যর্থতা কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।”

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জুলাই-আগস্টে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে একাট্টা থাকার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন ও দিল্লিতে পালিয়ে যান। এরপর থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের একাংশ নানা গোপন তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ উঠছে।

দেশকে অশান্ত করতে একের পর এক গুজব, নাশকতার পাঁয়তারা, সহিংসতা,সবই যে আওয়ামী চক্রের ছায়া থেকে পরিচালিত হচ্ছে, তা নিয়ে নতুন করে আতঙ্কিত সাধারণ মানুষ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত