সর্বশেষ
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

পুরান ঢাকায় ব্যবসায়ীকে জাহিলি কায়দায় নৃশংসভাবে হ’ত্যা: বাকরুদ্ধ সমগ্র জাতি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: রাজধানীর পুরান ঢাকায় চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করার ঘটনায় মূলহোতাসহ জড়িতদের শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের একজন মাহমুদুল হাসান মহিন—যিনি এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত। অপরজন তারেক নামের এক সহযোগী। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সোহাগ ও হামলার সঙ্গে জড়িত মহিন, টিটু, মনিরসহ অনেকে স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে তারা কোনো পদধারী ছিলেন কি না, তা স্পষ্ট নয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সোহাগ মিটফোর্ড এলাকায় ভাঙারি ও পুরোনো বৈদ্যুতিক তারের ব্যবসা করতেন। ওই এলাকায় তামার তার ও সাদা তারের একাধিক সিন্ডিকেট সক্রিয়। এই ব্যবসার বড় একটি অংশের নিয়ন্ত্রণ ছিল সোহাগের হাতে। তা দখলে নিতে মহিন ও টিটু গোষ্ঠী দীর্ঘদিন ধরে চাপ তৈরি করে আসছিল। চাঁদা না দেওয়ায় এবং ব্যবসার শর্ত না মানায় দ্বন্দ্ব চরমে ওঠে।

প্রতক্ষদর্শীরা জানান, সোহাগকে বাসা থেকে ডেকে এনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এলাকায় হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাকে সড়কে ফেলে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর লাশের ওপর দাঁড়িয়ে একের পর এক কিলঘুষি ও লাথি মারছিল একদল যুবক। এই নৃশংসতা শত শত মানুষের সামনেই ঘটে, কিন্তু আতঙ্কে কেউ এগিয়ে যায়নি।

নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫–২০ জনকে আসামি করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

ডিএমপির কোতোয়ালি থানার ওসি মো. ইয়াসিন শিকদার বলেন, “আমরা ইতোমধ্যে মূলহোতা মহিন ও আরেকজনকে গ্রেপ্তার করেছি। বাকি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে টিম মাঠে আছে।”

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবার দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত