সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

বহুভাষা ও বহুসংস্কৃতির বাংলাদেশ গড়ে তুলতে হবে : নাহিদ ইসলাম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, বহুভাষা ও বহুসংস্কৃতির বাংলাদেশ গড়ে তুলতেই হবে। বাংলা ভাষার প্রকৃত শক্তি নিহিত আছে তার বৈচিত্র্য, সংলাপ এবং বহুত্বের ভেতর।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, বাংলা ভাষা আমাদের আত্মপরিচয় ও জাতীয় সংগ্রামের প্রতীক হলেও দীর্ঘদিন এককেন্দ্রিক ও সংকীর্ণ জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি বাংলার সম্ভাবনাকে সীমিত করে রেখেছে। বাংলা কখনো একরৈখিক ভাষা ছিল না; বরং এটি যুগে যুগে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির সঙ্গে সংলাপের মধ্য দিয়েই বিকশিত হয়েছে।

তিনি বলেন, যে ভাষা নিজেকে অন্য ভাষা ও সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন রাখে, সময়ের সঙ্গে সঙ্গে সেই ভাষা দুর্বল হয়ে পড়ে। আর যে ভাষা আত্মবিশ্বাসের সঙ্গে অন্য ভাষা ও সংস্কৃতিকে গ্রহণ করে, সেই ভাষাই হয় শক্তিশালী, সমৃদ্ধ ও জীবন্ত।

নাহিদ ইসলাম আরও বলেন, আরবি, ফারসি, উর্দু, সংস্কৃত, পালি, ইংরেজির পাশাপাশি চাকমা, মারমা ও অন্যান্য জনজাতির ভাষাও বাংলার ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। চর্যাপদের পালি-বৌদ্ধ ঐতিহ্য, বৈষ্ণব সাহিত্যের সংস্কৃত প্রভাব, আরবি-ফারসি শব্দভাণ্ডার, সুফি সাহিত্য এবং উপনিবেশ-পরবর্তী ইংরেজি জ্ঞানচর্চা মিলেই গড়ে উঠেছে বাংলার বহুমাত্রিক সাংস্কৃতিক ভিত্তি। সিলেটি ও চাটগাঁইয়ার মতো আঞ্চলিক ভাষার রূপগুলোও এই সম্ভাবনার অংশ বলে তিনি মন্তব্য করেন।

পোস্টে তিনি বহুভাষিক বাংলাদেশ গঠনে চারটি করণীয় তুলে ধরেন। সেগুলো হলো, রাষ্ট্রভাষা হিসেবে বাংলার পূর্ণ বিকাশ নিশ্চিত করা, প্রতিটি জনগোষ্ঠীর মাতৃভাষার মর্যাদা রক্ষা, আন্তর্জাতিক জ্ঞান অর্জনে বিদেশি ভাষায় দক্ষতা বাড়ানো এবং ঐতিহাসিক, ধর্মীয় ও আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা।

তিনি বলেন, বৈচিত্র্য, সংলাপ এবং ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ই হবে ভবিষ্যৎ বাংলাদেশের প্রধান শক্তি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত