সর্বশেষ
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার

বেধড়ক পিটুনি খেয়ে আমিরাতের বিপক্ষের টাইগারদের লজ্জাজনক পরাজয়! হার নিয়ে অধিনায়ক দাসের হাস্যকর বাহানা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট ইতিহাসে আরও এক বিস্ময়কর রাত। শক্তিধর বাংলাদেশ দলকে বুকে ঠেলে ফেলে জয় তুলে নিলো সংযুক্ত আরব আমিরাত। শুধু জয়ই নয়, ২০৬ রানের লক্ষ্য তাড়া করে ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশকে টি-টোয়েন্টিতে হারানোর গৌরব অর্জন করলো তারা। ম্যাচটি ঘিরে তৈরি হলো নিন্দা ও বিস্ময়ের ঢেউ, বিশেষ করে বাংলাদেশি বোলারদের ব্যর্থতায়।

টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দল শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। তানজিদ হাসানের ঝড়ো ৫৯, লিটনের ৪০, হৃদয়ের ৪৫ এবং জাকের আলীর শেষের ঝলক ১৮ রানে ভর করে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২০৫/৫। এটি ছিল বাংলাদেশের দীর্ঘ ২৪ ম্যাচ পর ২০০+ স্কোর।

জবাবে ব্যাট করতে নেমে আমিরাতের ওপেনার ওয়াসিম একাই বাংলাদেশের বোলিং লাইনআপকে উড়িয়ে দেন। ৫২ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংসে নেতৃত্ব দেন তিনি। তার সঙ্গে জুহাইবের উদ্বোধনী জুটিতে আসে ১০৭ রান। বাংলাদেশি ফিল্ডারদের হাত থেকে ফসকে যাওয়া একাধিক ক্যাচও ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

ম্যাচের শেষ ১১ বলে যখন ২৯ রান দরকার, তখন মনে হচ্ছিল জয় বাংলাদেশের দিকেই যাবে। কিন্তু তানজিম সাকিবের একটি নো বল ও একটি ওয়াইড বলে খেলা ছিনিয়ে নেয় আমিরাত। শেষ পর্যন্ত হায়দার আলীর ২ রানে জয় নিশ্চিত করে তারা।

অধিনায়ক দাসের ব্যর্থ নেতৃত্ব ও হাস্যকর ব্যাখ্যা।

ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস হারের পেছনে ‘দুর্ভাগ্য’ ও ‘শেষ মুহূর্তের ভুল’কে দায়ী করেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এ ব্যাখ্যা আত্মঘাতী ও দায়িত্ব এড়ানোর চেষ্টার শামিল। বারবার ক্যাচ ফেলা, নিয়ন্ত্রণহীন বোলিং ও চাপের মুখে ভেঙে পড়া দলগত ব্যর্থতারই প্রমাণ।

এই হারের ফলে সিরিজ ১-১ এ সমতায় দাঁড়িয়েছে। আগামীকাল শারজাহতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে যদি বাংলাদেশ হেরে যায়, তবে এটাই হবে আমিরাতের কাছে প্রথমবার সিরিজ হার, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হয়ে থাকবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত